Site icon Hindustan News Point

সন্তোষ ট্রফির জন্য Bengal Team ঘোষণা, 21 January থেকে অভিযান শুরু করবে সঞ্জয় সেনের ব্রিগেড

InShot 20260114 100754960

আসন্ন সন্তোষ ট্রফির জন্য ২২ জনের দল ঘোষণা করল বাংলা। যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন মাঠে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরেই চূড়ান্ত দল বেছে নেওয়া হয়। ওই ম্যাচে খেলোয়াড়দের ফিটনেস ও মাঠের পারফরম্যান্স খতিয়ে দেখেই দল নির্বাচন করেন হেড কোচ সঞ্জয় সেন। (Bengal Team)

গত মরশুমে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। এবছর সেই সাফল্য ধরে রাখাই মূল লক্ষ্য। একরাশ প্রত্যাশা নিয়ে এই মরশুমেও সঞ্জয় সেনের হাতেই দলের দায়িত্ব তুলে দিয়েছে রাজ্য ফুটবল সংস্থা। অভিজ্ঞতা ও তরুণদের মিশেলেই এবারের বাংলা দল গড়া হয়েছে। (Bengal Team)

২১ জানুয়ারি থেকে সন্তোষ ট্রফির মূল পর্বে অভিযান শুরু করবে বাংলা। এবারের প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশ নিচ্ছে। বাংলার সঙ্গে একই গ্রুপে রয়েছে নাগাল্যান্ড, উত্তরাখণ্ড, রাজস্থান, তামিলনাড়ু এবং অসম। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন ফুটবল মহল। ফলে ফুটবল প্রেমীদের মনে এখন টানটান উত্তেজনার পরিস্থিতি ছড়িয়ে পড়েছে (Bengal Team)

ঘোষিত দলে দুই জন গোলরক্ষক হিসেবে রয়েছেন গৌরব শাউ ও সোমনাথ দত্ত। ডিফেন্সে দায়িত্ব সামলাবেন চাকু মান্ডি, মার্শাল কিস্কু, সুমন দে, বিক্রম প্রধান, মদন মান্ডি, জুয়েল আহমেদ ও সুজিত সাঁধু। মিডফিল্ডে থাকছেন সায়ন ব্যানার্জি, আকাশ হেমব্রম, শ্যামল বেসরা, বিজয় মুর্মু, আকিব নবাব, প্রশান্ত দাস, তন্ময় দাস ও বিকি থাপা। সামনের সারিতে গোল করার দায়িত্ব থাকছে রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা, উত্তম হাঁসদা, করন রাই ও সুমন সোমের উপর। ফলে ফুটবল মহলে এখন টানটান উত্তেজনা (Bengal Team)

Exit mobile version