Site icon Hindustan News Point

Sourav Ganguly: সৌরভের ফিটনেসের রহস্য কী, শুধুই কি স্বাস্থ্য সচেতন খবর খান মহারাজ? নিজেই জানালেন সেকথা

sourav ganguly 1

সেই ২৭ বছর বয়সে যেই ফিটনেস ছিল, ৫৩ বছরেও এসে সেটা ধরে রেখেছেন সৌরভ। CAB, ব্যবসা, বিজ্ঞাপন সামলে তিনি কোচিংও করান। পাশাপাশি একাধিক কাজে যুক্ত। এই বয়সে সবাই যেখানে অবসরের দিকে পা বাড়ান, সৌরভ সেখানে ব্যতিক্রম। কীভাবে এই ফিটনেস ধরে রেখেছেন তিনি? নিজেই জানালেন সেকথা।

স্ন্যাকস বা মুখরোচক খাবার কি আদৌও খান সৌরভ? উত্তরে জানালেন, তিনি মুখরোচক খাবার খান। সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে মুখরোচক খাবার পছন্দ তাঁর। কিন্তু যখন তিনি নিয়মিত খেলতেন ভারতীয় দলে তখন যে পরিমাণে খেতেন এখন তা কমেছে। কারন তখন যা খাওয়া হতো সারাদিন প্র্যাকটিসে সবই ঝরে যেত। Sourav Ganguly

সৌরভ বলেন, ‘জীবন তো একটাই, সেটা শুধু ডিসিপ্লিনে চলবে না সঙ্গে পেট আর জিভকেও তো খুশি করতে হবে। তাই যখন খেতে ইচ্ছে করবে খেয়ে নেওয়া ভালো। প্রোটিনের জন্য অনেকেই ডিম, চিকেন, পনির খেয়েই থাকেন কিন্তু সন্ধ্যার ওই অল্প খিদের জন্য মুখরোচক খাবারের জুরি মেলা ভার।’ কিন্তু শরীরের দিকেও নজর দেওয়া দরকার। তাই দাদার টিপস, স্ন্যাকস খেয়ে নিন কিন্তু পরের দিন সকালে ১৫ মিনিট বেশি ওয়ার্ক আউট করবেন। অর্থাৎ, পেট ও মনকে যেমন খুশি করতে হবে তেমন শরীরকেও সুস্থ রাখতে হবে। এই ব্যালেন্সটা ঠিক রাখলেই কোনও চাপ নেই।

আমরা সবাই জানি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের ফিটনেস নিয়ে বরাবরই সচেতন এবং নিয়মিত শরীরচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ করে রেখেছেন। সঠিক লাইফস্টাইল মেনে চলাই তাঁর সুস্থ থাকার মূল চাবিকাঠি। তবে একই সঙ্গে খাবারের প্রতি তাঁর ভালোবাসাও যে কম নয় তা জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ঘরোয়া রান্না থেকে মুখরোচক খাবার তিনি ভীষণ পছন্দ করেন।

তবে পছন্দের খাবার উপভোগ করলেও পরিমিতি বজায় রেখেই চলাই শ্রেয়, আর সেটাই এবার সবাইকে মেনে চলার উপদেশ দিলেন মহারাজ। Sourav Ganguly


Exit mobile version