Site icon Hindustan News Point

Sourav Ganguly: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থান নিয়ে মুখ খুললেন সৌরভ

sourav ganguly

শনিবার থেকেই শুরু T20 বিশ্বকাপ। এবারের টি২০ বিশ্বকাপে বিতর্ক কম হয়নি। তবে দুই মূল বিতর্ক অবাক করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বাংলাদেশ ও পাকিস্তানের পদক্ষেপে অবাক তিনি। কেন বাংলাদেশ এবারের বিশ্বকাপ বয়কট করল সেটা বুঝতেই পারছেন না তিনি। পাকিস্তানের উচিত বয়কট না করা। এমনটাই মনে করেন সৌরভ।

প্রথমবার টি২০ বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন সৌরভ (Sourav Ganguly)। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের না খেলার সিদ্বান্ত দেখে রীতিমতো হতবাক সিএবি প্রেসিডেন্ট। মুখ খুলেছেন বাংলাদেশের নেওয়া বয়কট সিদ্ধান্ত নিয়েও। পাকিস্তানের ভারতের ম্যাচ খেলার পাশাপাশি বিশ্বকাপে বাংলাদেশের খেলা উচিত ছিল বলে মনে করেন সৌরভ।
বলেন, ‘জানি না কেন পাকিস্তান বিশ্বকাপের ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে না। এই প্রথম আমি শুনলাম যে পাকিস্তান ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে না’। বাংলাদেশ নিয়ে বলতে গিয়ে সৌরভ বলেন, ‘বাংলাদেশেরও বিশ্বকাপ খেলা উচিত ছিল।’

এবারের বিশ্বকাপে ভারতই সবদিক থেকে এগিয়ে বলে মনে করেন সৌরভ। বিশ্বকাপে ভারতকে অন্যতম ফেভারিট বাছলেন মহারাজ। বলেন, ‘এটি ঘরের মাঠে বিশ্বকাপ। ঘরের মাটিতে ভারতের সম্ভাবনা উজ্জ্বল।’

আগামিকাল শুরু টি-২০ বিশ্বকাপ। প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি আমেরিকা। ৭ ফেব্রুয়ারি, টুর্নামেন্টের প্রথম দিনই ক্রিকেটের নন্দনকাননে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় বনাম স্কটল্যান্ড ম্যাচ। প্রস্তুতি তুঙ্গে। প্রবল ব্যস্ত সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। পিচ প্রস্তুতির কাজ তদারকি করা থেকে শুরু করে টিকিট বিক্রির হালহকিকত রাখা, ব্যবস্থাপনার যাবতীয় কাজ সামলাচ্ছেন।
সৌরভ বলছেন, ‘১০ বছর পর টি-২০ বিশ্বকাপের আয়োজন করছে ভারত। ইডেনেও ভাল ম্যাচ হবে। ভারতের ম্যাচ রয়েছে। সেমিফাইনাল রয়েছে। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের মতো দল খেলবে। ইডেন পুরোপুরি তৈরি। ক্রিকেট প্রশাসক হিসাবে ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে অত বৃষ্টির মধ্যেও এখানে ভারত-পাকিস্তান ম্যাচ করার অভিজ্ঞতা রয়েছে। ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল এখনও লোকের মুখে মুখে ফেরে।
ইডেনে অনুষ্ঠিত ম্যাচে স্পেশাল প্ল্যান আছে সিএবির। আলো জ্বললেই লেজার শো হবে। সেসব থাকছে। তবে সুপার এইটে ভারতের ম্যাচ বা সেমিফাইনাল নিয়ে কিছু চিন্তাভাবনা রয়েছে। এখনও চূড়ান্ত নয়।


Exit mobile version