Site icon Hindustan News Point

“Save Indian Football”-উদ্যোগ: ফিফার দ্বারস্থ সুনীল-গুরপ্রীতরা

InShot 20260103 131815538

​ভারতীয় ফুটবলের সংকটময় মুহূর্তে নজিরবিহীন পদক্ষেপ নিলেন সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধুরা। দেশের ফুটবলকে বাঁচাতে এবার সরাসরি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার হস্তক্ষেপ চাইলেন তাঁরা। শুক্রবার সন্ধ্যায় অধিকাংশ ভারতীয় ফুটবলারের সমাজ মাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ হয়। ভিডিয়ো-তে তাঁদের সমবেত কণ্ঠে আর্জি, “ভারতীয় ফুটবলকে বাঁচাও (Save Indian Football) ” এই আবেদনে শুধু দেশীয় ফুটবলাররাই নন, যোগ দিয়েছেন আই.এস.এলের সঙ্গে যুক্ত বিদেশি ফুটবলাররাও। (Save Indian Football)

​নতুন বছরের শুরুতেও ভারতীয় ফুটবলের অচলাবস্থা না কাটায় এবং ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাওয়ায় খেলোয়াড়রা সরাসরি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে দায়ী করেছেন। সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু ছাড়াও ভিডিও বার্তায় মুখ খুলেছেন সন্দেশ ঝিঙ্গান, অমরিন্দর সিং, প্রীতম কোটাল, ছাংতের মতো তারকারা। এর আগে প্রবীর দাস বা সৌভিক চক্রবর্তীর মতো ফুটবলাররা । ব্যক্তিগতভাবে লিখিত আবেদন জানালেও সমস্যার কোনো সমাধান হয়নি। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় এবার তাই সরাসরি ফিফার দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন বলে দাবি করছেন ফুটবলাররা।(Save Indian Football)

​ভিডিয়ো বার্তায় ফুটবলাররা অত্যন্ত আক্ষেপের সঙ্গে জানান যে, জানুয়ারি মাসের এই সময়ে যেখানে তাঁদের মাঠে ব্যস্ত থাকার কথা, সেখানে এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং ফুটবল প্রায় পঙ্গু হওয়ার মুখে। তাঁরা একে ভারতীয় ফুটবলকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে অভিহিত করে ফিফাকে দ্রুত হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন। ফুটবলারদের দাবি, তাঁরা কেবল মাঠে নেমে ফুটবলটা খেলতে চান। কিন্তু বর্তমান প্রশাসনিক ডামাডোলে সেই সুযোগটুকুও হারিয়ে যেতে বসেছে।​ফুটবলারদের এই কাতর আবেদনে সরগরম সোশ্যাল মিডিয়া। দেশের ফুটবল পরিচালনার দায়িত্বে থাকা কর্তারা তাঁদের কর্তব্য পালনে ব্যর্থ হয়েছেন বলে সরাসরি অভিযোগ তুলেছেন ফুটবলাররা। দেশি ও বিদেশি খেলোয়াড়দের এই ভিডিও বার্তা প্রকাশ হওয়ার পর প্রবল চাপের মুখে পড়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)।(Save Indian Football)

ফুটবল মহলের মতে, ভারতীয় ফুটবলের এই বর্তমান পরিস্থিতি অত্যন্ত লজ্জাজনক এবং এর দ্রুত সমাধান না হলে ভবিষ্যৎ আরও অন্ধকারের দিকে যাবে বলে মনে করছেন ফুটবল মহলের একাংশ।(Save Indian Football)

Exit mobile version