Site icon Hindustan News Point

T20 World Cup 2026: ভারত সফরে বাংলাদেশের অনীহা, পয়েন্ট বাতিলের হুঁশিয়ারি ICC-র​

T20 world cup 2026

আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বিসিসিআই এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) মধ্যে সম্পর্কের টানাপোড়েন চরম আকার ধারণ করেছে। পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (KKR) স্কোয়াড থেকে রিলিজ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। BCCI-এর শীর্ষ মহলের নির্দেশে রাজনৈতিক ও নিরাপত্তার কারণ দেখিয়ে মুস্তাফিজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ BCB বাংলাদেশে IPL সম্প্রচার নিষিদ্ধ করেছে এবং তাদের বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি জানিয়েছে।​ (T20 World Cup 2026)

মঙ্গলবার BCB-র এক জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ক্রিকেটারদের নিরাপত্তা এবং সরকারের পরামর্শ বিবেচনা করে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল ভারত সফর করবে না। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, গ্রুপস্তরে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।​ (T20 World Cup 2026)

তবে জয় শাহের নেতৃত্বাধীন ICC বাংলাদেশের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। একটি ভার্চুয়াল বৈঠকে ICC স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, নিরাপত্তার অজুহাতে ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়। একই সঙ্গে ICC BCB-কে সতর্ক করে বলেছে, বিশ্বকাপে অংশ নেওয়া দেশের জন্য বাধ্যতামূলক। যদি বাংলাদেশ দল ভারত সফরে না আসে, তবে টুর্নামেন্টের পয়েন্ট কাটা হবে। যদিও এখনো কোনও বোর্ড থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তবে ICC তাদের অবস্থানে অনড় রয়েছে। (T20 World Cup 2026)

Exit mobile version