Site icon Hindustan News Point

Vinesh Phogat: কুস্তির ম্যাটে প্রত্যাবর্তনে বাধা! ফেডারেশনের বিরুদ্ধে বিস্ফোরক ভিনেশ

Vinesh Phogat

হাতছাড়া হয়েছিল অলিম্পিকের নিশ্চিত পদক (Vinesh Phogat)। তারপরেই রাজনীতিতে যোগ। এই সব নিয়ে সমলোচনার ঝড় বইয়ে গিয়েছিল। সেই ভিনেশ ফোগাট ফের খবরের শিরোনামে। এবার বিস্ফোরক অভিযোগ করলেন ভিনেশ। কুস্তির ম্যাটে তাঁর প্রত্যাবর্তনে বাধা দিচ্ছে কুস্তি ফেডারেশন। ফলে এশিয়ান গেমসের ট্রায়ালে নামতে পারছেন না অলিম্পিক ফাইনালে ওঠা কুস্তিগির। এমনই অভিযোগ করলেন তিনি।

২০২৪-এর অলিম্পিকে স্বপ্নভঙ্গ হয়েছিল। তারপর জীবনের মোড় ঘুরেছিল অন্যদিকে। খেলার জগত থেকে সদ্য রাজনীতিতে পা দেন ভিনেশ ফোগাট। ভোটে দাঁড়িয়ে বিধায়ক হন। সদ্য পুত্র সন্তানের মা হয়েছেন। তার পাঁচমাস পরেই জানান, ফের কুস্তির মাঠে ফিরছেন। তাঁর পরিকল্পনা ছিল, আগামী মাসে ন্যাশনাল ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নেবেন। সেখানে পদক জিততে পারলেই এশিয়ান গেমসের ট্রায়ালে নামার পথ খুলে যাবে ভিনেশের জন্য।

৩০ এপ্রিল ছিল ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টে নাম দেওয়ার শেষ তারিখ। ভিনেশের (Vinesh Phogat) অভিযোগ, নাম নথিভুক্ত করার আগেই পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, তাঁর বিরুদ্ধে ফেডারেশনের পক্ষ থেকে ষড়যন্ত্র করা হয়েছে। দিন কয়েক আগেও ফেডারেশন কাপেও তাকে নামতে দেওয়া হয়নি বলে ঙভিযোগ। যদিও ভিনেশের সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট সঞ্জয় সিং, যিনি ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত।

উল্লেখ্য, কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল। তার বিরুদ্ধেই সেই সময় পথে নেমেছিলেন ভিনেশ। আর সেই প্রতিবাদ মঞ্চ থেকেই অলিম্পিকের প্রস্তুত নেন তিনি। অলিম্পিকের ফাইনালেও পৌঁছে যান। ওজন বিতর্কে অধরা হয়ে যায় তার অলিম্পিকে জেতার স্বপ্ন। এই সব কাটিয়ে ফের মাঠে নামতে চান ভিনেশ।


Exit mobile version