ভারতীয় ক্রিকেটের এক সময়ের উজ্জ্বল নক্ষত্র Vinod Kambli আজ জীবনের সবচেয়ে কঠিন লড়াই লড়ছেন মাঠের বাইরে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তাঁর স্মৃতিশক্তির অবনতি এখনও গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সংকটের মুহূর্তে বন্ধুত্বের এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তাঁর শৈশবসঙ্গী সচিন তেন্ডুলকর।
কাম্বলির দীর্ঘদিনের বন্ধু মার্কাস কুটোর উদ্যোগে একটি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে, যেখানে প্রাক্তন ক্রিকেটার ও ঘনিষ্ঠরা একত্রিত হয়ে তাঁর চিকিৎসা ও দৈনন্দিন প্রয়োজনের জন্য আর্থিক ও মানসিক সহায়তা করছেন। সেই উদ্যোগে যোগ দিয়েছেন সচিনও, যা নিঃসন্দেহে বন্ধুত্বের এক আবেগঘন দৃষ্টান্ত।
ইতিহাস গড়লেন R Vaishali, ক্যান্ডিডেটস জিতে বিশ্ব মুকুটের লড়াইয়ে জু ওয়েনজুনের মুখোমুখি
মার্কাস কুটোর কথায়, গত ছয় মাসে কাম্বলির স্মৃতিশক্তি খুব বেশি অবনতি না হলেও তা স্থিতিশীল অবস্থায় রয়েছে। তিনি অনেক সময়ই সাধারণ বিষয় মনে রাখতে পারেন না, এমনকি নিজের দৈনন্দিন রুটিনও ভুলে যান। তবে কিছু মুহূর্তে পুরনো স্মৃতি ফিরে আসে, সেই সময়েই যেন তিনি আবার আগের কাম্বলি হয়ে ওঠেন।
স্বাস্থ্য সমস্যার মূল কারণ হিসেবে উঠে এসেছে অতীতের কিছু জীবনযাত্রার অভ্যাস। চিকিৎসকদের মতে তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে ভবিষ্যতে স্ট্রোকের আশঙ্কা রয়েছে। যদিও তিনি মদ্যপান ছেড়েছেন, তবুও ধূমপানের মতো কিছু অভ্যাস এখনও তাঁর সুস্থতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
তবে আশার আলোও আছে, ধীরে ধীরে তাঁর চলাফেরায় উন্নতি হচ্ছে এবং সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিংয়েও অংশ নিয়েছেন। পরিবারের সঙ্গে সময় কাটানো এবং নিয়মিত চিকিৎসা এখন তাঁর জীবনের প্রধান অংশ।
বিশ্বকাপে খেলবে ইরান? মুখ খুললেন FIFA প্রেসিডেন্ট
এই কঠিন সময়ে কপিল দেব এবং সুনীল গাভাসকরের মতো কিংবদন্তিরাও তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ক্রিকেটের গৌরবময় অতীতের এই তারকা আজ এক ভিন্ন লড়াইয়ে – ক্রিকেট মাঠে যে মানুষ একসময় বোলারদের দাপটে কাঁপিয়ে দিতেন, আজ তিনি লড়ছেন নিজের স্মৃতি ও অস্তিত্ব ধরে রাখার সংগ্রামে। যেখানে রান বা রেকর্ড নয়, প্রয়োজন ভালোবাসা, যত্ন আর মানবিকতার স্পর্শ।

