Site icon Hindustan News Point

Virat Kohli RCB: স্বপ্নপূরণ! স্মৃতিদের সাফল্যে বিরাটের আবেগঘন বার্তা, আরসিবির মুকুটে তৃতীয় পালক

Virat Kohli RCB

আরসিবি ফ্যানদের জন্য সময়টা এখন স্বপ্নের মতো। একসময় যারা ট্রফি না পাওয়ার কারণে ট্রোল হতো, সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এখন ক্রিকেটের রাজা। বৃহস্পতিবার রাতে স্মৃতি মান্ধানার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো WPL ট্রফি জিতে ইতিহাস গড়ল আরসিবি মহিলারা। এই জয়ে সবথেকে বেশি খুশি হয়েছেন বিরাট কোহলি। (Virat Kohli RCB)

​মাঠের লড়াই শেষ হতেই বিরাট সোশ্যাল মিডিয়ায় একটি মন ছুঁয়ে যাওয়া পোস্ট করেন। তিনি স্মৃতিদের সাফল্যে গর্বিত হয়ে লেখেন,​”আবারও চ্যাম্পিয়ন! আরসিবি-র মান রাখার জন্য এবং আমাদের গর্বিত করার জন্য ধন্যবাদ। স্মৃতি ও পুরো দলকে এই দুর্দান্ত জয়ের অনেক অভিনন্দন। তোমরা সত্যিই এটার যোগ্য ছিলে।” (Virat Kohli RCB)

তিন বছরে তিন ট্রফি: বদলে যাওয়া আরসিবি
​গত তিন বছর ধরে আরসিবি যেন অপ্রতিরোধ্য। তারা বুঝিয়ে দিয়েছে, চেষ্টা থাকলে সাফল্য আসবেই।​

​২০২৪ (WPL): স্মৃতি মান্ধানার নেতৃত্বে দিল্লি ক্যাপিটালসকে (DC) ৮ উইকেটে হারিয়ে ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে প্রথম ট্রফি জেতে মহিলা দল। শ্রেয়াঙ্কা পাতিল ও সোফি মলিনিউ-এর দাপুটে বোলিংয়ে দিল্লি মাত্র ১১৩ রানে গুটিয়ে গিয়েছিল। (Virat Kohli RCB)

​২০২৫ (IPL): ১৮ বছরের দীর্ঘ অপেক্ষা শেষ করে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় আরসিবি। তরুণ অধিনায়ক রজত পতিদারের নেতৃত্বে ফাইনালে পাঞ্জাব কিংসকে (PBKS) মাত্র ৬ রানে হারিয়ে বিরাটের বহু প্রতিক্ষিত স্বপ্নপূরণ হয়। সেই ফাইনালে বিরাট কোহলি দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছিলেন। (Virat Kohli RCB)

​২০২৬ (WPL): আবারও দিল্লি ক্যাপিটালসকে (DC) হারিয়ে নিজেদের দ্বিতীয় এবং ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ট্রফিটি নিশ্চিত করল স্মৃতিরা। এবার ২০৪ রানের পাহাড় সমান স্কোর তাড়া করে ৬ উইকেটে জয় পায় বেঙ্গালুরু। ৪১ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক স্মৃতি। (Virat Kohli RCB)

​এর ফলে আরসিবি এখন বিশ্বের একমাত্র দল যারা একই সঙ্গে পুরুষ ও মহিলা—উভয় ক্রিকেটে বর্তমান চ্যাম্পিয়ন।

বন্ধুত্বের লড়াই ও জয়ের আনন্দ
​ফাইনাল ম্যাচটি ছিল দুই প্রিয় বন্ধু স্মৃতি মান্ধানা ও জেমাইমা রদ্রিগেজের দলের মধ্যে। দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করে ২০৩ রানের পাহাড় গড়েছিল। কিন্তু লক্ষ্য যত বড়ই হোক, স্মৃতির জেদ ছিল তার চেয়েও বেশি। মাত্র ৪১ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলে তিনি ম্যাচ সহজ করে দেন। তাঁকে দারুণ সঙ্গ দেন জর্জিয়া ভল (৭৯ রান)। শেষ পর্যন্ত দুই বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় বেঙ্গালুরু। (Virat Kohli RCB)

​বিরাটের শুভেচ্ছা আর স্মৃতির হাতে ট্রফি—সব মিলিয়ে আরসিবি সমর্থকদের এখন শুধুই উৎসবের দিন। চিন্নাস্বামী থেকে ভাদোদরা, সর্বত্র এখন একটাই সুর— ‘ই সালা কাপ নামদু’। (Virat Kohli RCB)


Exit mobile version