আইপিএল ফাইনালে দুর্দান্ত ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করার পর জাতীয় দলের জার্সিতে (Virat Kohli) বিরাট কোহলিকে দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে সেই প্রত্যাশায় বড় ধাক্কা লাগল। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি।
বৃহস্পতিবার সকালে এই খবর সামনে আসে। যদিও এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আনুষ্ঠানিকভাবে কোহলির চোট নিয়ে কোনও বিবৃতি দেয়নি। তবে বোর্ডের এক শীর্ষ কর্তা সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছেন, হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে আফগানিস্তানের বিরুদ্ধে ODI সিরিজে খেলতে পারবেন না কোহলি (Virat Kohli) ।
এর ফলে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারতীয় দল। ইতিমধ্যেই অধিনায়ক রোহিত শর্মার খেলাও অনিশ্চিত হয়ে রয়েছে। আইপিএলের সময় পাওয়া চোট থেকে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারলেই কেবল মাঠে নামবেন। তার মধ্যেই কোহলির ছিটকে যাওয়া ভারতীয় শিবিরের উদ্বেগ আরও বাড়িয়ে দিল।
সম্প্রতি দুরন্ত ছন্দে ছিলেন (Virat Kohli) বিরাট। সদ্য সমাপ্ত আইপিএলে ১৬ ম্যাচে ৫৬.২৫ গড়ে ৬৭৫ রান করেছেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল প্রায় ১৬৬। জাতীয় দলের হয়েও গত বছর একদিনের ক্রিকেটে ধারাবাহিক সাফল্য পেয়েছিলেন এই তারকা ব্যাটার। ১৩টি ODI ম্যাচে তিনি ৬৫১ রান করেছিলেন, যার মধ্যে ছিল তিনটি সেঞ্চুরি এবং চারটি হাফ-সেঞ্চুরি।
টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন কোহলি। বর্তমানে তিনি শুধুমাত্র একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। ২০২৭ সালের ODI বিশ্বকাপে অংশগ্রহণই এখন (Virat Kohli) তাঁর প্রধান লক্ষ্য। সেই প্রেক্ষাপটে আফগানিস্তান সিরিজ মিস করা কোহলির জন্যও বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
আগামী ১৩ জুন থেকে শুরু হবে ভারত-আফগানিস্তান তিন ম্যাচের ODI সিরিজ। তবে (Virat Kohli) কোহলির পরিবর্তে দলে কাকে নেওয়া হবে, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি। পাশাপাশি এই চোটের প্রভাব আগামী মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ODI সিরিজেও পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ১৪ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। সেই সিরিজে কোহলিকে পাওয়া যাবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
পাঞ্জাব কিংস থেকে এবার ভারতীয় দলের স্পিন কোচ, গম্ভীরের সঙ্গে নতুন দায়িত্বে সাইরাজ বাহুতুলে

