Site icon Hindustan News Point

ট্রফি নয়, মানুষের ভালোবাসাই আসল, হর্ষ ভোগলের প্রশ্নে Virat- এর মন জয় করা উত্তর

InShot 20260112 161415407

বিরাট কোহলি মানেই রেকর্ড আর ট্রফির ছড়াছড়ি। কিন্তু এই তারকা ক্রিকেটারের কাছে মাঠের সাফল্যের চেয়েও মানুষের ভালোবাসা আর মায়ের গর্ব অনেক বেশি দামি। সম্প্রতি সঞ্চালক হর্ষ ভোগলের সঙ্গে এক আড্ডায় বিরাটের সহজ-সরল উত্তর সামাজিক মাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে। (Virat)

কথাপ্রসঙ্গে হর্ষ ভোগলে যখন বিরাটের কাছে জানতে চান তাঁর ট্রফির সংখ্যা কত, বিরাট হেসেই ফেললেন। তিনি বিনয়ের সাথে বলেন, “ঠিক বলতে পারব না ভাই, আমি তো গুনে দেখিনি!” ভোগলে যখন জানালেন সংখ্যাটা ৪৫, তখন কোহলি লাজুক হেসে জানান, তাঁর সব ট্রফি মা খুব যত্ন করে নয়ডার বাড়িতে সাজিয়ে রেখেছেন। বিরাটের কথায়, “মা-ই ভালো বলতে পারবেন ক’টা আছে। এই ট্রফিটাও মায়ের কাছে পাঠিয়ে দেব, কারণ তিনি আমার ট্রফিগুলো নিয়ে খুব গর্ব করেন।” (Virat)

মাঠের ভেতরে বিরাট কোহলি যতটা আগ্রাসী, দলের প্রতি তিনি ঠিক ততটাই দরদী। তিনি একটি আক্ষেপের কথা জানান—মাঠে যখন দর্শক তাঁর ব্যাটিং দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন এবং তাঁর আগের ব্যাটার আউট হলে আনন্দে চিৎকার করেন, সেটা বিরাটের একদম ভালো লাগে না। তিনি মনে করেন, একজনের ব্যাটিং দেখার জন্য অন্য সতীর্থের আউট হওয়াতে খুশি হওয়া ঠিক নয়। বিরাটের কাছে নিজের রেকর্ডের চেয়ে দলের জয় সবসময় আগে। (Virat)

বিরাট আরও বলেন, “মাঝে মাঝে দেখি দর্শকরা আমার আগের ব্যাটার আউট হলে খুব উত্তেজিত হয়ে পড়েন। ধোনি ভাইয়ের সময়ও এমন হতো, এখন আমার বেলাতেও হচ্ছে। আমি জানি এটা তাঁদের ভালোবাসা, কিন্তু দল হিসেবে বিষয়টা দেখতে খারাপ লাগে।” ওই সময় তিনি শুধু নিজের খেলায় মনোযোগ দেওয়ার চেষ্টা করেন।তবে ভক্তদের এই ভালোবাসাকে বিরাট আশীর্বাদ মনে করেন। তিনি বিশ্বাস করেন, দিনশেষে যদি দর্শকদের মুখে হাসি ফোটাতে পারেন, সেটাই তাঁর জীবনের সবচেয়ে বড় পাওনা। ট্রফির সংখ্যা বা রেকর্ড দিয়ে নয়, বরং সাধারণ মানুষের ভালোবাসা আর দলের প্রতি সততা দিয়েই বিরাট কোহলি আজ কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। (Virat)


Exit mobile version