Site icon Hindustan News Point

Women’s T20 World Cup 2026: বিশ্বজয়ের লক্ষ্যে হরমনপ্রীতের ভারত, সুযোগ পেলেন কারা?

Womens T20 World Cup 2026

২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য অবশেষে দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন অভিজ্ঞ হরমনপ্রীত কৌর। (Women’s T20 World Cup 2026) ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা এই মেগা টুর্নামেন্টে ভারতের লক্ষ্য একটাই—ইতিহাস গড়ে প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপ ট্রফি দেশে আনা। যদি সেটা হয়, তাহলে ছেলেদের মতো মেয়েরাও পরপর দুই বছর ICC ট্রফি জিতবে।

সম্প্রতি ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার টি-২০ মঞ্চে নামছে ভারত (Women’s T20 World Cup 2026)। সেই কারণেই ঘোষিত স্কোয়াডে যেমন অভিজ্ঞতার ছাপ রয়েছে, তেমনই রয়েছে ভবিষ্যতের তারকাদেরও জায়গা। স্মৃতি মন্ধানা, শেফালি ভার্মা, জেমাইমা রডরিগেজ ও রিচা ঘোষদের মতো নির্ভরযোগ্য ব্যাটারদের উপরই থাকবে রান তোলার বড় দায়িত্ব। অন্যদিকে দীপ্তি শর্মা, রেণুকা সিং ঠাকুর ও রাধা যাদবদের হাতে থাকবে বোলিং আক্রমণের ভার।

সবচেয়ে বেশি নজর কেড়েছে নতুন মুখ নন্দিনী শর্মার অন্তর্ভুক্তি। উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৬-এ দুরন্ত পারফরম্যান্স করে জাতীয় নির্বাচকদের নজর কাড়েন এই তরুণ পেসার। ডব্লিউপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করার কৃতিত্বও রয়েছে তাঁর ঝুলিতে। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই প্রথমবার বিশ্বকাপ দলে জায়গা পেলেন নন্দিনী।

শুধু নন্দিনীই নন, ভারতী ফুলমালি, শ্রী চরণি ও ক্রান্তি গৌড়ও প্রথমবারের মতো আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের স্বাদ পেতে চলেছেন। তরুণদের সুযোগ দিয়ে ভবিষ্যতের দল গড়ার দিকেও স্পষ্ট নজর রেখেছে টিম ম্যানেজমেন্ট। এদিকে দীর্ঘদিন পর দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার ইয়াস্তিকা ভাটিয়া ও স্পিন অলরাউন্ডার রাধা যাদব। চোট কাটিয়ে ফেরা ইয়াস্তিকার উপস্থিতি মিডল অর্ডারে ভারসাম্য বাড়াবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে রাধার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বড় অস্ত্র হতে পারে।(Women’s T20 World Cup 2026)

(Women’s T20 World Cup 2026) তবে দল ঘোষণার সঙ্গে কিছুটা হতাশাও রয়েছে। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন অলরাউন্ডার আমনজ্যোত কৌর ও কাশভি গৌতম। বিশেষ করে আমনজ্যোতের অনুপস্থিতি ভারতের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অধিনায়ক হরমনপ্রীত জানিয়েছেন, চোটের কারণে অন্তত তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। সেই সিরিজকেই বিশ্বকাপ প্রস্তুতির শেষ ধাপ হিসেবে দেখা হচ্ছে। একই স্কোয়াড ইংল্যান্ড সফরে খেলবে, ফলে বিশ্বকাপের আগে নিজেদের সেরা কম্বিনেশন খুঁজে নেওয়ার সুযোগ পাবে টিম ইন্ডিয়া।

৮ কোটির ডিজিটাল লেনদেন! আইপিএল বেটিং র‌্যাকেট ফাঁস, দিল্লিতে গ্রেফতার ২: Women’s T20 World Cup 2026: বিশ্বজয়ের লক্ষ্যে হরমনপ্রীতের ভারত, সুযোগ পেলেন কারা?

ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৪ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলও। ফলে শুরু থেকেই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে হরমনপ্রীতদের সামনে।২০২০ সালে রানার্স-আপ হওয়ার পর, ২০২৪-এ গ্রুপ পর্ব থেকেই বিদায় থেকে ভারতের সামনে বারবার এসেছে সুযোগ, কিন্তু অধরা থেকেছে টি-২০ বিশ্বকাপ। এবার অভিজ্ঞতা, তরুণ প্রতিভা ও সাম্প্রতিক সাফল্যের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের মঞ্চে নামছে হরমনপ্রীত ব্রিগেড। সবকিছুকে পিছনে ফেলে এবার ভারতের লক্ষ্য একটাই, ইতিহাস গড়ে প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপ ট্রফি ঘরে তোলা।ভারতীয় মহিলা দল কি অবশেষে ভাঙতে পারবে বিশ্বকাপের অভিশাপ? সেই উত্তর দেবে আগামী জুন। (Women’s T20 World Cup 2026)

ICC Women’s T20 World Cup 2026-এর জন্য ভারতীয় স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, জেমাইমা রদ্রিগেজ, ভারতী ফুলমালি, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, শ্রী চরণি, ইয়াস্তিকা ভাটিয়া, নন্দনী শর্মা, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং, ক্রান্তি গৌড়, শ্রেয়াঙ্কা পাতিল, রাধা যাদব।

দূরন্ত হায়দরাবাদের সামনে কেকেআর! রাহানেদের জন্য কি অপেক্ষা করছে আরেক দুঃস্বপ্ন?: Women’s T20 World Cup 2026: বিশ্বজয়ের লক্ষ্যে হরমনপ্রীতের ভারত, সুযোগ পেলেন কারা?
Exit mobile version