Site icon Hindustan News Point

IPL -এ নতুন ভূমিকায় যুবরাজ সিং, দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার জোর জল্পনা

Yuvraj Singh

ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে (Yuvraj Singh) যুবরাজ সিং। মাঠে ব্যাট হাতে ম্যাচ ঘোরানোর পর এবার কোচিংয়ের জগতে আনুষ্ঠানিকভাবে পা রাখতে চলেছেন ২০১১ বিশ্বকাপের নায়ক। সবকিছু ঠিক থাকলে আইপিএল ২০২৭ থেকে দিল্লি ক্যাপিটালসের (DC) সাপোর্ট স্টাফে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে।

কোচিং ক্যারিয়ারের প্রথম বড় দায়িত্ব?

ভারতের প্রাক্তন অলরাউন্ডার (Yuvraj Singh) যুবরাজ সিংকে IPL ২০২৭ মরশুমে দিল্লি ক্যাপিটালসের সাপোর্ট স্টাফে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা গেছে, JSW ফের দু’বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিটির নিয়ন্ত্রণ নিতে চলেছে এবং সেই সময় দলের সামগ্রিক ক্রিকেট পরিচালনার দায়িত্বে থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই নতুন কাঠামোতেই যুবরাজের নাম গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।

যদি এই নিয়োগ চূড়ান্ত হয়, তবে এটিই হবে যুবরাজের প্রথম বড় IPL কোচিং অ্যাসাইনমেন্ট।

তরুণ ক্রিকেটারদের ‘মেন্টর’ যুবরাজ (Yuvraj Singh)

ক্রিকেট মহলে দীর্ঘদিন ধরেই তরুণ প্রতিভাদের গড়ে তোলার জন্য পরিচিত যুবরাজ। ভারতের নতুন প্রজন্মের একাধিক ক্রিকেটার—অভিষেক শর্মা, শুভমন গিল, প্রভসিমরন সিং-সহ আরও অনেকেই তাঁর কাছ থেকে সরাসরি প্রশিক্ষণ বা পরামর্শ পেয়েছেন।

দিল্লি ক্যাপিটালসের এক সূত্রের দাবি, (Yuvraj Singh) যুবরাজ শুধুমাত্র টেকনিক শেখান না, ক্রিকেটারদের মানসিক প্রস্তুতি ও ম্যাচ পরিস্থিতি সামলানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সূত্রের বক্তব্য, “যুবরাজ শুধু ফোনে পরামর্শ দেন না। ঘণ্টার পর ঘণ্টা নেটে দাঁড়িয়ে ক্রিকেটারদের সঙ্গে কাজ করেন। রোদে মাঠে থেকে খুঁটিনাটি বিষয় শেখান। তাঁর এই হাতে-কলমে কাজ করার ধরন অনেক ক্রিকেটারের উন্নতিতে সাহায্য করেছে।”

কেন (Yuvraj Singh) যুবরাজকে চাইছে দিল্লি?

IPL এর সাম্প্রতিক ইতিহাসে দিল্লি ক্যাপিটালসের পারফরম্যান্স ধারাবাহিক নয়। ২০২৬ মরশুমে অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দলটি ১৪ ম্যাচে ৭টি জয় ও ৭টি হার নিয়ে ষষ্ঠ স্থানে শেষ করে। ব্যাটিং বিভাগ গুরুত্বপূর্ণ সময়ে ব্যর্থ হয়েছে, অন্যদিকে বোলিং ইউনিটেও ধারাবাহিকতার অভাব ছিল স্পষ্ট।

এই পরিস্থিতিতে তরুণ ক্রিকেটারদের উন্নতি এবং ড্রেসিংরুমে ইতিবাচক পরিবেশ তৈরির জন্য যুবরাজের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে সঙ্গে নিতে আগ্রহী ফ্র্যাঞ্চাইজি।

IPL -এ যুবরাজের সমৃদ্ধ অভিজ্ঞতা

খেলোয়াড় হিসেবে IPL -এ যুবরাজ সিংয়ের অবদানও কম নয়। ১১ বছরের আইপিএল ক্যারিয়ারে তিনি ১৩২টি ম্যাচ খেলেছেন। তাঁর সংগ্রহ ২,৭৫০ রান। গড় ২৪.৭৭ এবং স্ট্রাইক রেট ১২৯। টুর্নামেন্টে তাঁর ঝুলিতে রয়েছে ১৩টি অর্ধশতরান, সর্বোচ্চ স্কোর ৮৩।

বর্তমান কোচিং স্টাফে কারা আছেন?

বর্তমানে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর ভেনুগোপাল রাও। প্রধান কোচের দায়িত্বে রয়েছেন হেমাঙ্গ বাদানি। সহকারী কোচ হিসেবে আছেন ইয়ান বেল এবং বোলিং কোচ মুনাফ পটেল।

তবে IPL ২০২৭-এ যদি (Yuvraj Singh) যুবরাজ সিং সত্যিই ডাগআউটে যোগ দেন, তাহলে দিল্লি ক্যাপিটালসের কোচিং সেটআপে তা হতে পারে সবচেয়ে আলোচিত সংযোজনগুলির একটি। ভারতের অন্যতম সফল ম্যাচউইনার এবার কোচ হিসেবে কতটা সফল হন, সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়েই বিশ্বকাপের নায়ক, চোখে জল আনবে আইভরি কোস্টের তারকার গল্প


Exit mobile version