ফুটবল বিশ্বকাপ মানেই আবেগ, উন্মাদনা আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার অপেক্ষা। কিন্তু FIFA World Cup 2026-এর উদ্বোধনী ম্যাচ ঘিরে ভারতীয় ফুটবলপ্রেমীদের সেই স্বপ্নে যেন জল ঢেলে দিল Zee5। (Zee5 World Cup Streaming) প্রযুক্তিগত ত্রুটি, 720p স্ট্রিমিং, লগইন সমস্যা এবং ৭৯৯ টাকার সাবস্ক্রিপশন নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন দর্শকরা। বিশ্বকাপের প্রথম রাতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল সমালোচনা।
(Zee5 World Cup Streaming) রাত সাড়ে বারোটার পর থেকেই শুরু হয় বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মহাযজ্ঞ, FIFA World Cup 2026। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ঐতিহাসিক স্টেডিও অ্যাজটেকা থেকে ম্যাচ সম্প্রচারের জন্য ভারতের ডিজিটাল দর্শকদের একমাত্র ডিজিটাল ভরসা ছিল Zee5। কিন্তু খেলা শুরুর আগেই শুরু হয় সমস্যার পর সমস্যা।
Zee is an example of how bad a corporate can loot money from users, they are now forcing almost every footy fans to do the purchase right away before 12pm tonight and purchases done after tonight will have only 1 device benefit PATHETIC!
— SAM (@fcb_s_a_m) June 11, 2026
অনেক দর্শকের অভিযোগ, (Zee5 World Cup Streaming) ম্যাচ দেখতে গিয়ে তারা বারবার লগইন সমস্যার মুখোমুখি হন। কেউ অ্যাপে ঢুকতে পারেননি, আবার কেউ সাবস্ক্রিপশন থাকা সত্ত্বেও লাইভ স্ট্রিম চালাতে ব্যর্থ হন। বিশ্বকাপের উদ্বোধনী রাতের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন প্রযুক্তিগত ব্যর্থতা মেনে নিতে পারেননি ফুটবলপ্রেমীরা।
তিন লাল কার্ডে তছনছ উদ্বোধনী ম্যাচ, ৯ জনের দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান মেক্সিকোর
এর আগেই বিতর্ক তৈরি হয়েছিল Zee5-এর ৭৯৯ টাকার বিশেষ বিশ্বকাপ প্যাকেজকে ঘিরে। (Zee5 World Cup Streaming) প্রাথমিকভাবে এই প্যাকেজে একসঙ্গে তিনটি ডিভাইসে দেখার সুবিধা থাকলেও অনেক গ্রাহক অভিযোগ করেন যে সেই সুবিধা হঠাৎ করেই একটি স্ক্রিনে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভের মুখে শেষ পর্যন্ত Zee5 আবার তিন-স্ক্রিন সুবিধা ফিরিয়ে দিতে বাধ্য হয়।
Dear @ZEE5India,
— Jimmy Jose (@Jimmmyjose) June 11, 2026
I subscribed to the World Cup Pack because it was advertised as supporting 3 devices, allowing my family to share the subscription. After payment, the device limit was changed to 1 device only.
This is misleading and unfair to consumers. Please resolve this…
(Zee5 World Cup Streaming) তবে বিতর্ক সেখানেই থেমে থাকেনি। দর্শকদের একাংশ প্রশ্ন তুলেছেন সাবস্ক্রিপশনের মূল্য নিয়েও। বিশ্বকাপ চলবে প্রায় ৪০ দিনের মতো, অথচ Zee5 বিক্রি করছে তিন মাসের প্যাকেজ। ফলে অনেকেরই মনে হয়েছে, বিশ্বকাপের নামে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে।
আরও একটি বিষয় দর্শকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। অভিযোগ, টুর্নামেন্ট শুরুর আগে ৭৯৯ টাকার একই প্যাকেজ কিনলে তিনটি স্ক্রিনে দেখার সুযোগ মিলছিল। কিন্তু ১২ জুন বা তার পরে সেই একই দামে সাবস্ক্রিপশন নিলে কেবল একটি ডিভাইসে দেখার সুবিধা দেওয়া হচ্ছিল। এই নীতিকে অনেকেই ‘বিভ্রান্তিকর’ বলে আখ্যা দেন।
Dear @ZEE5India,
— Jimmy Jose (@Jimmmyjose) June 11, 2026
I subscribed to the World Cup Pack because it was advertised as supporting 3 devices, allowing my family to share the subscription. After payment, the device limit was changed to 1 device only.
This is misleading and unfair to consumers. Please resolve this…
সবচেয়ে বড় ক্ষোভ দেখা যায় স্ট্রিমিং কোয়ালিটি নিয়ে। বহু ব্যবহারকারীর দাবি, প্ল্যাটফর্মে 4K সম্প্রচারের প্রচার করা হলেও বাস্তবে সর্বোচ্চ 720p রেজোলিউশনই দেখা যাচ্ছিল। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক মেগা ইভেন্টে এমন নিম্নমানের ভিডিও কোয়ালিটি দর্শকদের হতাশ করেছে।
Wtf is wrong with Zee man?
— Pranav Singh (@pranavsingh91) June 11, 2026
Nothing is loading after subscription
Anyone facing the same issue? @Zee #zee5 pic.twitter.com/A1FmdiUJDC
শুধু ম্যাচ নয়, উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে। (Zee5 World Cup Streaming) বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার পারফরম্যান্স ঘিরে ছিল বিপুল আগ্রহ। কিন্তু অনুষ্ঠান শুরুর সময়ই প্ল্যাটফর্মে একাধিক গ্লিচ দেখা দেয়। বহু দর্শক অভিযোগ করেন, তারা শাকিরার পারফরম্যান্স দেখতে পাননি বা বারবার স্ট্রিম বন্ধ হয়ে যাচ্ছিল।
ফলে বিশ্বকাপের প্রথম রাত, যা হওয়ার কথা ছিল ফুটবল উৎসবের মহাযজ্ঞ, তা পরিণত হয় প্রযুক্তিগত সমস্যার বিরুদ্ধে দর্শকদের প্রতিবাদের মঞ্চে। সোশ্যাল মিডিয়া জুড়ে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীদের একটাই প্রশ্ন— বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের সম্প্রচারে যদি এমন অবস্থা হয়, তাহলে টুর্নামেন্টের বাকি দিনগুলোতে কী অপেক্ষা করছে?
বিশ্বকাপের উত্তেজনা এখনও অটুট। তবে প্রথম রাতের অভিজ্ঞতা ভারতীয় ফুটবলপ্রেমীদের মনে বড়সড় হতাশার ছাপ রেখে গেল বলেই মনে করছেন অনেকে।
বিশ্বকাপের জার্সিতে স্বাধীনতার যুদ্ধের ছবি! FIFA-র আপত্তিতে নকশা বদলাতে বাধ্য হাইতি

