Site icon Hindustan News Point

নেটওয়ার্ক না থাকলেও করা যাবে কল, নতুন ফোন এনে তাক লাগাল BSNL

BSNL Satellite Mobile

পাহাড়ি এলাকা বা গ্রামাঞ্চলে অনেক সময়ই মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়, সেক্ষেত্রে যোগাযোগ একেবারেই বন্ধ হয়ে যায়। কিন্তু যদি এমন একটি ফোন থাকে, যা মোবাইল টাওয়ার ছাড়াই পৃথিবীর প্রায় যেকোনও প্রান্ত থেকে কল বা মেসেজ করতে পারে? ভাবছেন এরকম আবার হয় নাকি। হ্যাঁ এই অসম্ভবকেই সম্ভব করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। এই সংস্থা ভারতে নিয়ে আসছে নতুন স্যাটেলাইট ফোন। জানেন কি এই ফোনের দাম কত? আপনি কি কিনতে পারবেন এই ফোন? (BSNL Satellite Mobile)

কী এই স্যাটেলাইট ফোন?

সাধারণ মোবাইল ফোন কাজ করে মোবাইল টাওয়ারের মাধ্যমে। ফলে টাওয়ারের আওতার বাইরে চলে গেলে নেটওয়ার্ক থাকে না। কিন্তু স্যাটেলাইট ফোন সরাসরি মহাকাশে থাকা যোগাযোগ উপগ্রহের সঙ্গে সংযোগ স্থাপন করে। তাই পাহাড়, সমুদ্র, গভীর জঙ্গল, সীমান্ত এলাকা কিংবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অঞ্চলেও এটি যোগাযোগ বজায় রাখতে পারে।

সাধারণ স্মার্টফোনের থেকে কোথায় আলাদা?

BSNL-এর এই স্যাটেলাইট ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি মোবাইল টাওয়ারের উপর নির্ভরশীল নয়। যেখানে সাধারণ 4G বা 5G নেটওয়ার্ক একেবারেই পাওয়া যায় না, সেখানেও এই ফোনে কল করা ও এসএমএস পাঠানো সম্ভব।

এই ফোনে অত্যাধুনিক ক্যামেরা, সোশ্যাল মিডিয়া অ্যাপ বা স্মার্টফোনের মতো নানা ফিচার নেই। এটি মূলত নির্ভরযোগ্য যোগাযোগের জন্য তৈরি। জরুরি পরিস্থিতিতে ভয়েস কল এবং এসওএস (SOS) পরিষেবা ব্যবহার করাই এর প্রধান উদ্দেশ্য।

কত দাম এই ফোনের?

ভারতীয় টাকায় ফোনটির দাম রাখা হয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ১৬৬ টাকা । মনে হতেই পারে এত দাম কেন? আসলে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল। মহাকাশে থাকা স্যাটেলাইট, বিশেষ প্রযুক্তি, বিশেষ আন্তর্জাতিক যোগাযোগ পরিকাঠামোর কারণে এই ধরনের ফোনের দাম সাধারণ স্মার্টফোনের তুলনায় অনেক বেশি। (BSNL Satellite Mobile)

তাই BSNL-এর এই ফোনের দাম অনেক প্রিমিয়াম স্মার্টফোনের থেকেও বেশি। তবে এর উদ্দেশ্যও সম্পূর্ণ আলাদা। এটি বিলাসবহুল স্মার্টফোন নয়, বরং এমন একটি যোগাযোগ ব্যবস্থা, যা নেটওয়ার্কহীন এলাকাতেও নিরবচ্ছিন্ন সংযোগ বজায় রাখতে পারে।

বিরাটদের IPL জয়কে সম্মান, বিশেষ RCB Edition ফোন আনছে Nothing

কারা এই ফোন ব্যবহার করবেন?

এই ফোন আমার আপনার ব্যবহারের জন্য নয়। এটি মূলত তৈরি করা হয়েছে—

অর্থাৎ যেখানে সাধারণ মোবাইল পরিষেবা পাওয়া যায় না, সেখানে নির্ভরযোগ্য যোগাযোগের জন্য এই ফোন ব্যবহার করা হবে। ভারতের দুর্গম অঞ্চল, সমুদ্রপথ, সীমান্ত এলাকা কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক ক্ষেত্রেই মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। সেই পরিস্থিতিতে যোগাযোগ বজায় রাখতে স্যাটেলাইট ফোন অত্যন্ত কার্যকর। বিশেষজ্ঞদের মতে, জরুরি পরিষেবা, উদ্ধারকাজ এবং নিরাপত্তা ব্যবস্থায় এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। (BSNL Satellite Mobile)


Exit mobile version