স্মার্টফোনের বাজারে চমক দিতে চলেছে Nothing. তাদের জনপ্রিয় স্মার্টফোন Nothing Phone 4b-র বিশেষ সংস্করণ Nothing Phone 4b RCB Edition বাজারে আনতে চলেছে তারা। স্মার্টফোন নির্মাতা সংস্থা Nothing জানিয়েছে, এই মডেলটি সীমিত সংস্করণ। ফলে খুব কম সংখ্যক ইউনিট তৈরি করা হবে এবং ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভড’ ভিত্তিতে বিক্রি করা হবে। ভারতে আগামী ৭ জুলাই আত্মপ্রকাশ করবে এই নতুন মডেলটি। (Nothing Phone 4b RCB Edition)
সংস্থার প্রতিষ্ঠাতা কার্ল পেই (Carl Pei) জানিয়েছেন, ৭ জুলাই বিকেল ৩টা ৩০ মিনিটে Nothing Phone 4b-এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এর পর একই দিন বিকেল ৪টায় কর্নাটকের বেঙ্গালুরু শহরে Nothing-এর প্রথম ব্র্যান্ডেড স্টোরে আয়োজিত একটি বিশেষ ‘ড্রপ ইভেন্ট’-এ বিক্রি শুরু হবে Nothing Phone 4b RCB Edition-এর। এই বিশেষ সংস্করণ আপাতত শুধুমাত্র ওই ইভেন্ট থেকেই কেনা যাবে। (Nothing Phone 4b RCB Edition)
Nothing Phone 4b-র ডিজাইন
ডিজাইনের দিক থেকেও ফোনটিতে আলাদা চমক রেখেছে সংস্থা। Nothing Phone 4b RCB Edition-এর পিছনের প্যানেলে Royal Challengers Bengaluru (RCB)-র লোগো বা প্রতীক রয়েছে। ফোনটির রং রাখা হয়েছে উজ্জ্বল লাল, যা RCB-র জার্সির রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে পাওয়ার ও ভলিউম বাটন কালো রঙে রাখা হয়েছে, যা ফোনটির লুককে আরও আকর্ষণীয় করেছে। যদিও মূল নকশা সাধারণ Nothing Phone 4b-র মতোই রাখা হয়েছে। (Nothing Phone 4b RCB Edition)
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে Nothing জানায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৬ মরশুমে তারা Royal Challengers Bengaluru-র জার্সি ও টাইটেল স্পনসর করছে। একই সময়ে বেঙ্গালুরুর ১০০ ফিট রোডে ভারতের প্রথম Nothing ব্র্যান্ডেড স্টোরও চালু করে সংস্থা। (Nothing Phone 4b RCB Edition)
এর পাশাপাশি Nothing নিশ্চিত করেছে, Phone 4b-র একটি নীল (Blue) রঙের ভ্যারিয়েন্টে বাজারে আসবে এবং এতে Qualcomm-এর Snapdragon সিরিজের প্রসেসর থাকবে। যদিও ঠিক কোন চিপসেট ব্যবহার করা হয়েছে, তা এখনও জানানো হয়নি। ফোনটি উদ্বোধনের পর Flipkart-এর মাধ্যমে দেশজুড়ে বিক্রি শুরু হবে। বিশেষ সংস্করণের RCB Edition-এর সীমিত সংখ্যক ইউনিট থাকায় প্রযুক্তিপ্রেমী ও RCB সমর্থকদের মধ্যে ফোনটি ঘিরে ইতিমধ্যেই যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। (Nothing Phone 4b RCB Edition)
আরও পড়ুন :- বাংলা ছবিতে ফের অনুপম খের, ২৬ বছর পর, প্রযোজনার পাশাপাশি অ্যাক্টিং স্কুলের পরিকল্পনা

