বিধানসভা নির্বাচনের সাফল্যের পর এবার সমবায় নির্বাচনেও বড় জয় CPIM-এর। (Domkal CPIM Win) মুর্শিদাবাদের ডোমকলের হেররামপুর-বানিয়াখালি সমবায় সমিতির আটটি আসনেই জয় পেলেন বাম প্রার্থীরা। ত্রিমুখী লড়াইয়ে কংগ্রেস ও তৃণমূলকে পিছনে ফেলে এককভাবে সমিতির দখল নিল CPIM।
Domkal CPIM Win: আট আসনেই বাম জয়
মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার অন্তর্গত বেনিয়াখালীর হরেরামপুর সমবায়ে সিপিআই(এম) এর ৮-০ ব্যবধানে বড় জয়।✊☭ Tmc – ০ , কংগ্রেস – ০
— Shyani Bhattacharjee (@ShyaniBhattach2) August 23, 2026
বিজেপি প্রার্থী দেয়নি।
ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান রানার উপস্থিতিতে বিজয়ী প্রার্থী এবং বাম কর্মী সমর্থকদের লাল আবির সহযোগে বিজয় মিছিল ♥️ pic.twitter.com/EjBZbN9St0
রবিবার প্রশাসনের নজরদারিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। গণনার পর দেখা যায়, আটটি আসনেই CPIM-এর প্রার্থীরা জয়ী। ফলপ্রকাশের পর লাল আবির খেলায় এবং মিছিল করে উচ্ছ্বাসে মেতে ওঠেন বাম কর্মী-সমর্থকেরা।
Domkal CPIM Win: জয়ী সদস্যদের নিয়ে মিছিল
ডোমকল বনিয়াখালী হরেরামপুর সমবায় সমিতি নির্বাচনে সিপিআই(এম)-র ৮ জন প্রার্থীর মধ্যে ৮ জনই জয়ী হলো। লাল সেলাম ✊💐#CPIMWB#CPIM #KickOutBJP pic.twitter.com/OWnqkdwD7j
— ভালোবাসার রং লাল (@True45006697) August 23, 2026
গণনা শেষে নাজিরপুরে পৌঁছন ডোমকলের CPIM-এর বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা। জয়ী সদস্যদের সঙ্গে নিয়ে বিজয় মিছিলে অংশ নেন তিনি। তাঁর দাবি, মানুষ ফের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে CPIM-এর উপর আস্থা রাখছেন। আগামী দিনে ডোমকল থেকেই রাজনীতিতে নতুন বার্তা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
২০১৬-র পর বদল সমীকরণে
স্থানীয় সূত্রের খবর, শেষবার এই সমিতির নির্বাচন হয়েছিল ২০১৬ সালে। তখন নিয়ন্ত্রণ ছিল কংগ্রেসের হাতে। (Domkal CPIM Win) প্রায় এক দশক পর ভোটে কংগ্রেস ও তৃণমূলকে সরিয়ে পূর্ণ দখল নিল CPIM।
ফল নিয়ে কংগ্রেসের প্রশ্ন
কংগ্রেস নেতা রেজাউল করিমের অভিযোগ, দলের অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি তৃণমূলের একাংশ গোপনে CPIM-কে সমর্থন করায় এই ফল হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে বাম নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে, এই ফল ডোমকলের স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
পালিয়ে থাকার পর অবশেষে প্রকাশ্যে, বিপাকে দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর








