মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎই নরম সুর। এখনই ইরানের (Iran War) কোনও বিদ্যুৎ প্ল্যান্টে হামলা করবে না মার্কিন সেনা। ইরানকে হরমুজ প্রণালী খুলে দোওয়ার জন্য ৪৮ ঘণ্টা চরম সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ওই সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানকে ‘ধ্বংস’ করে দেবে যুক্তরাষ্ট্র। ইরানের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হবে।
সেই চরম সময়সীমার হুঁশিয়ারি থেকে আপাতত সরে আসলেন ট্রাম্প। তিনি জানিয়েছেন আগামী ৫ দিন সেই হামলা স্থগিত রাখছেন। কেন এমন সিদ্ধান্ত নিলেন ট্রাম্পে? তারও উত্তর দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে আলোচনা হয়েছে এবং সেখানে “গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য” তৈরি হয়েছে। তিনি আরও বলেন, খুব শিগগিরই একটি চুক্তি হতে পারে যা বর্তমান সংঘাত কমাতে সাহায্য করবে। এরপর তিনি আবারও আলোচনাগুলোকে “গভীর, বিস্তারিত ও গঠনমূলক” বলে বর্ণনা করেন এবং বলেন যে এগুলো সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে। তার জেরেই আগামী ৫ দিন ইরানের বিদ্যুৎ প্ল্যান্টগুলোতে মার্কিন হামলা হবে না বলে জানিয়েছেন ট্রাম্প।
এদিকে, মার্কিন প্রেসিডেন্টের নরম হওয়া নিয়ে ইরানও (Iran War) পাল্টা বার্তা দিয়েছে। তেহরান সাফ জনিয়েছে, পিছু হটছে ওয়াশিংটন। ইরানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, গত ২৪ দিন ধরে কোনও আলোচনা হয়নি। তাদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও যোগাযোগই হয়নি।সব মিলিয়ে পরিস্থিতি এখনও অনিশ্চিত। উভয় পক্ষের বিপরীতমুখী বক্তব্যের কারণে সংঘাত কমার বদলে আরও বাড়ার আশঙ্কাই তৈরি হয়েছে।

