Site icon Hindustan News Point

South 24 Paraganas: এক রাতে ১০ বাড়িতে চুরি, লুঠ সোনার গয়না ও মূল্যবান সামগ্রী, গ্রেফতার ২

South 24 Paraganas

দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ঠাকুরপুকুর–মহেশতলা ব্লকের আশুতি প্লাজা ও লাগোয়া সরশুনা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এক রাতের মধ্যেই একটি অফিস-সহ ১০ টি ফাঁকা বাড়িতে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা তালা ভেঙে ঘরে ঢুকে টাকা, সোনার গয়না ও মূল্যবান সামগ্রী লুঠ করে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্তানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার তদন্তের জন্য গত ১১ ফেব্রুয়ারি আশুতি কালীতলা থানায় মামলা রুজু করা হয়েছে। কীভাবে এমনটা ঘটল, তা ভেবেই শিউড়ে উঠছেন বাসিন্দারা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। (South 24 Paraganas)

অভিযুক্তদের তল্লাশি চালাতে কালীতলা থানার ওসি রূপম ভট্টাচার্যের নেতৃত্বে গঠন করা হয় একটি বিশেষ দল। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে সরিষা এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতরা একই পরিবারের দুই ভাই। একজনের নাম কচি মিস্ত্রি ও অপরজন ছোট্টু মিস্ত্রি। ঘটনার সঙ্গে যুক্ত তাদের আরও এক ভাই রয়েছে। ওই ভাই পলাতক।

ধৃতদের কাছ থেকে তিনটি সোনার চেইন-সহ মোট ১১ টি সোনার ও রুপোর গহনা উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পলাতক অভিযুক্ত কচি ও ছোট্টু মিস্ত্রির আরেক ভাইয়ে খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। (South 24 Paraganas)


Exit mobile version