Site icon Hindustan News Point

18th May Weather Update: বেড়েই চলেছে তাপমাত্রা, সঙ্গী ভ্যাপসা গরম আর অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

18th May Weather Update

সকাল থেকেই সঙ্গী ভ্যাপসা গরম আর অস্বস্তি, বেলা বাড়ার সঙ্গে আরও বাড়ে রোদের তেজ। তাপমাত্রা ক্রমশই বেড়েই চলেছে। আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। (18th May Weather Update)

তবে দক্ষিণের একাধিক জেলায় আগামী কয়েক ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলায় কয়েকটি জায়গায় বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণের বাকি জেলাগুলির দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। IMD-র পূর্বাভাস বলছে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনা জেলার দু-এক জায়গায় বজ্রপাত-সহ ঝড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের সমান। তবে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি বেশি। (18th May Weather Update)

অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (18th May Weather Update)

অস্বাভাবিক ব্যবহারে জন্য শত্রুর তালিকা বৃদ্ধি পেতে পারে ধনু রাশিতে, আপনার রাশিতে তেমন কোনও সতর্ক বার্তা ?


Exit mobile version