Site icon Hindustan News Point

পশু হত্যার আইন না মানলে ব্যবস্থা নেওয়া হবে, সাফ কথা দিলীপের

Dilip Ghosh 2

পশু হত্যার ক্ষেত্রে যে আইন আছে সেটাই আমরা মানুষকে জানিয়েছি। ইদ নিয়ে সরকারের নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছুই নেই। আইন না মানলে আমরা ব্যবস্থা নেব। এমনটাই জানালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং বর্তমান বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি। বুধবার সকালে দিলীপের এই মন্তব্য অবশ্যই ভিন্ন মাত্রা যোগ করেছে। রাজ্যে গো হত্যা নিয়ে দিলীপ ঘোষ আরও বলেন, পশ্চিমবঙ্গে আইন ছিল না। বেশ কয়েকটা প্রজন্ম তারা আইনের শাসন কি তা জানে না। আইন মেনে চলতে সবাই অভ্যেস করুন। এটাই নিয়ম। রাজ্যটাকে বাংলাদেশ বানিয়ে দেওয়া হয়েছে। ওখানে কোনও আইন নেই। তা বলে এখানেও কোনও আইন নেই-এটা চলবে না।বর্তমানে অনুপ্রবেশকারীদের সীমান্তের ওপাড়ে পাঠানো নিয়ে তোড়জোর শুরু হয়েছে। জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি হয়েছে। সেখানে অবৈধভাবে এদেশে আসা মানুষজনের ফিরে যাওয়ার তৎপরতা দেখা যাচ্ছে। (Dilip Ghosh)

চিরকালই অনুপ্রবেশকারী ইস্যুতে সরব হয়েছেন দিলীপ ঘোষ। স্বাভাবিকভাবেই বর্তমান সময়ে দাঁড়িয়ে সরব হওয়াাই স্বাভাবিক। দিলীপ বলেছেন, বাংলাদেশি যারা ছিলেন, তাদের এসআইআর-এ নাম কাটা গিয়েছে। তৃণমূল রেখে দিতে চেয়েছিল তাদের। বর্তমানে যে সরকার পশ্চিমবঙ্গে এসেছে, আর এখানে থাকা যাবে না। নিজের দেশে চলে যাচ্ছে ভাল। না হলে জোর করে পাঠানো হবে বাংলাদেশে। (Dilip Ghosh)

মঙ্গলবারই রাজ্যের প্রশাসনিক সভায় বিরোধী বিধায়কদের ডাকা হয়েছে। সেবিষয়ে দিলীপ ঘোষ বলেন, আমরা ওরার রাজনীতি করে না বিজেপি। এই নীতি সিপিএমও করছে, আবার টিএমসিও করেছে। রাজনীতিতে এরকম হতে পারে না। আমরা আমন্ত্রণ জানাবো। আসলে আসবে। (Dilip Ghosh)

অবশেষে পুলিশের জালে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, পুরীর হোটেল থেকে আটক করে বেঙ্গল এসটিএফ


Exit mobile version