Site icon Hindustan News Point

ঝাঁটা হাতে অগ্নিমিত্রা পাল, শহরকে পরিছন্ন রাখতে কড়া বার্তা মন্ত্রীর

Agnimitra Paul

রাস্তায় নোংরা ফেললেই জরিমানা হবে। সে বার্তা আগেই দিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুধু বার্তা নয়, বাস্তবে তারই প্রতীকী হিসেব নিয়েই ঝাড়ু হতে নেমে পড়েন। শহরকে পরিছন্ন রাখতে উদ্যোগ। সচেতনতা বাড়াতে ঝাড়ু হাতে রাস্তায় মন্ত্রী। মঙ্গলবার সকালে মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) রাস্তায় নেমে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। নিজেই ঝাড়ু হাতে একাধিক দোকানের সামনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন। দোকানিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আবেদনও জানান।

এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, পুর ও নগরোন্নয়ন দফতরের আধিকারিক এবং সাফাই কর্মীরা। ‘নির্মল বন্ধু’ ও ‘নির্মল সাথী’দের নিয়ে মন্ত্রী বাসস্ট্যান্ড ও সংলগ্ন এলাকা পরিষ্কার করেন এবং স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা বলে তাঁদের দোকান ও চারপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেন(Agnimitra Paul)।

মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, “১ সেপ্টেম্বর থেকে রাস্তায় কেউ নোংরা, পানের পিক ফেললে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সঙ্গে সঙ্গে তাঁর ছবি তুলবেন। সেই প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমাদের সরকার শহর ও গ্রামকে নির্মল ও পরিচ্ছন্ন রাখতে বদ্ধপরিকর। নির্মল বন্ধু ও নির্মল সাথীরা অত্যন্ত ভালো কাজ করছেন। আমরা চাই সাধারণ মানুষও এই কাজে অংশ নিন।”

দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, একটি হেল্পলাইন নম্বর উদ্বোধন করবেন। শহরবাসী ওই নম্বরে ফোন করে আবর্জনা সংক্রান্ত যে কোনো অভিযোগ বা সমস্যার কথা জানাতে পারবেন।


Exit mobile version