Site icon Hindustan News Point

Allegations Against Councellor: পদে পদে দুর্নীতি, জলকষ্ট, বারুইপুর পৌরসভায় BJP-র বিক্ষোভ

Allegation Against Councellor

গরম বাড়তেই পানীয় জলের তীব্র সংকট বারুইপুরের। দীর্ঘদিন ধরে এই জল সঙ্কট এবং যানজট এর সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীকে। আর এইসব সমস্যার পিছনে কাউন্সিলরদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন তারা। ঘটনার প্রতিবাদ জানাতে মঙ্গলবার বারুইপুর পৌরসভার সামনে BJP-র ১ নম্বর মণ্ডল সভাপতি গৌতম চক্রবর্তীর নেতৃত্বে দলীয় কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ দেখায়। পৌরসভা গেটের সামনে জড়ো হয়ে ডেপুটেশন জমা দেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে বারুইপুরের বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা চলছে। বহু মানুষ নিয়মিত পর্যাপ্ত পরিমাণে জল পাচ্ছেন না। আর এই অতিরিক্ত গরমে সেই কষ্ট আরও বাড়ছে। এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় যানজট পরিস্থিতিও ক্রমশ বাড়ছে বলে অভিযোগ তোলেন তাঁরা। BJP-র পক্ষ থেকে আরও দাবি করা হয়, পৌরসভার বিভিন্ন কাজের ক্ষেত্রেও স্বচ্ছতার অভাব রয়েছে। কাউন্সিলরদের বিরুদ্ধে টাকা নিয়ে দুর্নীতি এবং পক্ষপাতিত্বের অভিযোগও ওঠে। (Allegations Against Councellor)

Child Abusement With Chocolate: প্রতিবেশী বৃদ্ধের হাতে যৌন হেনস্থার শিকার নাবালিকা, পলাতক অভিযুক্ত

এই বিষয়ে মণ্ডল সভাপতি গৌতম চক্রবর্তী বলেন, “কাউন্সিলররা কন্ট্রাক্টরদের থেকে মোটা টাকা নিয়ে কাজ দিচ্ছেন। পক্ষপাতিত্ব চলছে। মানুষ ঠিক মতো জল পাচ্ছে না।”

যদিও সমস্ত অভিযোগ শুনে বারুইপুর পৌরসভার পৌরপ্রধান শক্তি রায় চৌধুরী আশ্বাস দেন, যাদের এই অভিযোগ রয়েছে তারা যেন লিখিতভাবে সেটা জানায়। লিখিত অভিযোগ জমা পড়লে বিষয়টি খতিয়ে দেখা হবে। পাশাপাশি তিনি বলেন, এলাকার জল সমস্যা মেটাতে পৌরসভার পক্ষ থেকে কাজ চলছে। শীঘ্রই সমস্যা মিটে যাবে বলে আশা করা হচ্ছে। (Allegations Against Councellor)


Exit mobile version