Site icon Hindustan News Point

Amit Shah: ‘প্রথম দফাতেই ১১০ আসন পাবে BJP’, সাংবাদিক বৈঠকে বড় দাবি অমিত শাহ-র

Amit Shah

প্রথম দফার ভোট শেষ হতেই আত্মবিশ্বাসে ভরপুর বিজেপি। দ্বিতীয় দফার নির্বাচনের ঠিক আগে ভোট নিয়ে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তব্য, প্রথম দফায় যে ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছে, তার মধ্যে বিজেপি ১১০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে এবং শেষ পর্যন্ত জয় নিশ্চিত বলেই মনে করছে গেরুয়া শিবির। শাহর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। (Amit Shah)

কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহ বলেন, প্রথম দফার ভোটে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ বিজেপির পক্ষে গিয়েছে। (Amit Shah) তাঁর দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক হিংসা ও ভয়ভীতির পরিবেশ উপেক্ষা করেই মানুষ ভোট দিয়েছেন। সেই ভোটের ফলেই বাংলায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে বলে দাবি করেন তিনি।শাহ আরও বলেন, কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি এবং নির্বাচন কমিশনের সক্রিয় ভূমিকার কারণে প্রথম দফায় তুলনামূলক শান্তিপূর্ণ ভোট হয়েছে। এই পরিস্থিতিকে গণতন্ত্রের পক্ষে ইতিবাচক বলেও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে দ্বিতীয় দফার ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, ‘কোনও ভয় না পেয়ে বুথে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে।’

এদিন তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ও নিশানা করেন শাহ। দুর্নীতি, কাটমানি, নারী নিরাপত্তা এবং কর্মসংস্থানের মতো ইস্যু তুলে ধরে তিনি দাবি করেন, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে। বিজেপি সরকার গঠিত হলে বাংলার উন্নয়নে কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি। (Amit Shah)

তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে, ভোটের ফল ঘোষণার আগেই এত বড় সংখ্যার দাবি অনেকটাই কর্মীদের মনোবল বাড়ানোর কৌশল। বাংলার ভোট বরাবরই চমকপ্রদ ফলের সাক্ষী থেকেছে। তাই শাহর ভবিষ্যদ্বাণী কতটা মিলবে, তা জানতে অপেক্ষা করতে হবে ফল প্রকাশের দিন পর্যন্ত। আপাতত দ্বিতীয় দফার আগে তাঁর এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত করে তুলেছে।


Exit mobile version