Site icon Hindustan News Point

রাজনীতি না, মায়াপুরে এসে Amit Shah-র গলায় শ্রীকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু ও ভক্তিবাদ

Amit Shah

বছরের শুরুতেই ফের বঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার মায়াপুর ইসকনে যান তিনি। সেনাবাহিনীর হেলিকপ্টারে মায়াপুর ইসকনের অস্থায়ী হেলিপ্যাডে নামেন শাহ। সেখানে ইসকনের তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর সেখান থেকে স্কট গাড়িতে করে তিনি যান চন্দ্রোদয় মন্দিরে। (Amit Shah)

চন্দ্রোদয় মন্দিরে পৌঁছে প্রভুপাদ, নৃসিংহদেব, রাধামাধব এবং পঞ্চতত্ত্ব সমগ্র বিগ্রহের উদ্দেশে পুষ্পার্ঘ্য নিবেদন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিছুক্ষণ মন্দির চত্বরে থাকার পর তিনি সেখান থেকে সোজা চলে যান শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১৫২তম জন্মতিথি উদ্‌যাপন অনুষ্ঠানে। সেখানে ভাষণ দেন শাহ।

এদিন অনুষ্ঠান মঞ্চে উঠে উপস্থিত ভক্ত ও দর্শকদের উদ্দেশে ‘হরে কৃষ্ণ’ ধ্বনি দিয়ে নিজের বক্তব্য শুরু করেন তিনি। তাঁর এই সম্ভাষণে মন্দির চত্বরে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। করতালির সঙ্গে সঙ্গে ভক্তিগীতির আবহ তৈরি হয়। মায়াপুর ইসকন চত্বরে কিছুক্ষণের জন্য যেন উৎসবের পরিবেশ তৈরি হয়। (Amit Shah)

ভাষণে শ্রীচৈতন্য মহাপ্রভুর আদর্শ ও জীবনদর্শন নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আধ্যাত্মিক অবদান নিয়েও আলোকপাত করেন। একই সঙ্গে ইসকনের কাজের প্রশংসা করেন তিনি। শাহ বলেন, ধর্মীয় চেতনা এবং ভক্তি আন্দোলনকে ছড়িয়ে দিতে ইসকনের ভূমিকা উল্লেখযোগ্য।

তবে এদিন রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে নিজেকে মহাপ্রভুর একজন সাধারণ ভক্ত হিসেবে তুলে ধরেন অমিত শাহ। বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ গলায় তিনি বলেন, “আজ আমি এখানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, বরং মহাপ্রভুর একজন সাধারণ ভক্ত হিসেবে উপস্থিত হয়েছি।” (Amit Shah)

শাহ জানান, দীর্ঘদিন ধরেই তাঁর মায়াপুরে আসার ইচ্ছে ছিল। কিন্তু নানা কারণে তা বারবার পিছিয়ে যাচ্ছিল। এদিন সেই আক্ষেপ মিটেছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, “অনেকবার মায়াপুরে আসার সুযোগ এলেও কোনও না কোনও কারণে শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। আজ মহাপ্রভুর এই পুণ্যভূমিতে পা রাখতে পেরে আমি নিজেকে ধন্য ও কৃতজ্ঞ মনে করছি।”

মায়াপুর সফরের এই কর্মসূচিকে ঘিরে ইসকন মন্দির চত্বরে সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল। শাহের আগমন ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ভক্ত এবং দর্শকদের অনেকেই তাঁর বক্তব্য মন দিয়ে শোনেন। (Amit Shah)


Exit mobile version