Site icon Hindustan News Point

Amit Shah: মায়াপুরের হাত ধরে বাংলা জয়ের পরিকল্পনা? ফের রাজ্যে আসছেন অমিত শাহ

Amit Shah

কিছুদিন আগেই বিভিন্ন কর্মসূচি নিয়ে বাংলায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah। রাজ্যের বিধানসভা ভোটের মুখে দলের সাংগঠনিক ব্যবস্থা নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনার পাশাপাশি জনসভাও করেন তিনি। এবার ফের রাজ্যে আসছেন তিনি। বুধবার, ১৭ ফেব্রুয়ারি রাজ্যে আসার কথা রয়েছে শাহের। ওই দিন দুপুরে কলকাতা বিমানবন্দরে নামবেন। বিমানবন্দর থেকে BSF-এর কপ্টারে উড়ে যাবেন নদিয়ার মায়াপুরে। দুপুরে সেখানে ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে আবার বিকেলেই দিল্লি ফিরে যাবেন তিনি। এই সফরসূচিতে কোনও রাজনৈতিক কর্মসূচি বা বৈঠকের কথা জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, বিমানবন্দরে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন শাহ। দলের সাংগঠিক ব্যবস্থা-সহ বিভিন্ন বিষয় নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা হতে পারে।

বুধবার দুপুর ২টো নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে সেনাবাহিনীর কপ্টারের মায়াপুরে যাবেন। হেলিপ্যাড গ্রাউন্ড থেকে সড়কপথে প্রথমে ইসকনের শঙ্খভবনে যাবেন শাহ। এরপর যাবেন ইসকনের পদ্মভবনে। সেখানে সাধু-সন্তদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করতে পারেন তিনি। বৈঠক শেষে শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্মতিথি পালনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। মন্দিরে শ্রীকৃষ্ণের আরতিও করতে পারেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মায়াপুর সফর ঘিরে শুরু হয়েছে নদিয়া জেলা প্রশাসন ও পুলিশের তৎপরতা তুঙ্গে। নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হচ্ছে গোটা এলাকা। অস্থায়ী হেলিপ্যাড থেকে শুরু করে মন্দির চত্বর, শঙ্খ ভবন— সর্বত্র নিরাপত্তা খতিয়ে দেখছেন পদস্থ পুলিশ কর্তারা। দফায় দফায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করছেন প্রশাসনের কর্তারা।

সামনেই যেহেতু দোলযাত্রা রয়েছে। সেই উপলক্ষ্যে বহু ভক্ত সমাগম হতে শুরু করেছে মায়াপুরে। এমন পরিবেশে ভোটের আবহে শাহের ইসকনের মন্দিরে যাওয়া যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বার্তা বহন করছে বলে মনে করছে বিভিন্ন মহল।


Exit mobile version