Site icon Hindustan News Point

West Bengal Election 2026: “কাকে ভোট দিয়েছ?” — প্রশ্নের পরই মারধর! পরে মৃত্যু, প্রতিবাদে আসানসোলে থানা ঘেরাও কংগ্রেসের

West Bengal Election 2026

এক ব্যক্তির রহস্যমৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা পশ্চিম বর্ধমানের আসানসোলে। মৃত ব্যক্তির নাম দেবদীপ চট্টোপাধ্যায়। (West Bengal Election 2026) তৃণমূলে এক জনপ্রতিনিধির ঘনিষ্ঠদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে থানার সামনে বিক্ষোভ কংগ্রেসের। দেহ নিয়ে আসানসোল সাউথ পিপি থানার সামনে অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন আসানসোল উত্তর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতন্ডি।


জানা গিয়েছে, আসানসোলের অনন্যা কমপ্লেক্সের বাসিন্দা দেবদীপকে শুক্রবার গভীর রাতে মারধর করা হয়। কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১ টা থেকে ২ টার মধ্যে দেবদীপের সঙ্গে কয়েকজনের বচসা ও মারমুখী আচরণ। পরে গুরুতর আহত অবস্থায় বাড়িতে ফিরলেও, পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি। শনিবার সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।(West Bengal Election 2026)

Abhishek Banerjee: ভাঙড়ে বোমাতঙ্ক! পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার প্রচুর বোমা: West Bengal Election 2026: “কাকে ভোট দিয়েছ?” — প্রশ্নের পরই মারধর! পরে মৃত্যু, প্রতিবাদে আসানসোলে থানা ঘেরাও কংগ্রেসের


(West Bengal Election 2026) ঘটনার পর প্রসেনজিৎ পুইতন্ডি অভিযোগ করেন, “সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তৃণমূলের এক কাউন্সিলরের ঘনিষ্ঠ কয়েকজন রাতে ঘুরছিল। দেবদীপ প্রতিবাদ করায় ওকে বেধড়ক মারধর করা হয়। লাথি-ঘুষি মারা হয়, হাত ভেঙে দেওয়া হয় এবং ধাক্কা মেরে ফেলে দেওয়ায় মাথায় গুরুতর আঘাত লাগে।” কংগ্রেস প্রার্থী বলেন, “দেবদীপ নাকি বলেছিল, ‘আমি সন্তু দাকে ডাকব’। তারপরই হামলা আরও বাড়ে। ভিডিও ফুটেজে যাদের দেখা যাচ্ছে, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। না হলে মৃতদেহ থানার সামনেই থাকবে।”


কংগ্রেসের এজেন্ট শাহ আলম খানও অভিযোগ করেন, দেবদীপকে মারধরের সময় দুষ্কৃতীরা জিজ্ঞাসা করেছিল তিনি কাকে ভোট দিয়েছেন। তাঁর দাবি, “দেবদীপ প্রসেনজিৎ পুইতন্ডির নাম বলতেই ওকে আরও মারধর করা হয়।”
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতৃত্বের তরফে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।(West Bengal Election 2026)

Fire Incident: পুড়ে ছাই আক্রা সন্তোষপুরের বহু ঝুপড়ি, নেপথ্যে কি শর্ট সার্কিট না অন্যকিছু?: West Bengal Election 2026: “কাকে ভোট দিয়েছ?” — প্রশ্নের পরই মারধর! পরে মৃত্যু, প্রতিবাদে আসানসোলে থানা ঘেরাও কংগ্রেসের
Exit mobile version