Site icon Hindustan News Point

Banglar Yuva Sathi: মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রবিবার থেকে রাজ্যে চালু যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প

Yuvasathi 1

এবারের রাজ্য বাজেটে বাংলার যুবকদের জন্য যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। বিশেষভাবে ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক-যুবতীরাই এই প্রকল্পের অধীনে মাসিক ভাতা পাবেন। সর্বাধিক ৫ বছর পর্যন্ত মিলবে ওই। তারই প্রাথমিক কাজকর্ম শুরু হয়েছে। রাজ্যের ২৯৪টি বিধানসভা এলাকায় শুরু হয়েছে নাম নথিভুক্তের কাজ। Banglar Yuva S

১ এপ্রিল থেকে যুব সাথী প্রকল্প চালু করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্ন থেকে সমস্ত জেলাশাসক দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। ২৯৪ টি বিধানসভা এলাকায় ক্যাম্প করবে রাজ্য সরকার। প্রতেকটি ক্যাম্পে চারটে দফতরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। আজ থেকে শুরু যুবসাথী প্রকল্পের আবেদনপত্র গ্রহণ। সকাল থেকেই প্রবল ভিড় যুবসাথী প্রকল্পের সুবিধা নিয়ে বিভিন্ন কেন্দ্রে লম্বা লাইন দেখা যায়। রাজ্যের প্রত্যের বিধানসভা এলাকাতেই সেন্টার করা হয়েছে। স্বাভাবিক কারণেই প্রত্যেক সেন্টারে যথেষ্ট ভিড়।

বাঁকুড়াঃ- বাঁকুড়া পুরসভা এলাকায় এডোয়ার্ড মেমোরিয়াল হলে আবেদনপত্র গ্রহণ। সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েন বেকার যুবক-যুবতীরা। তাঁদের দাবি,রাজ্যে কর্মসংস্থানের কোনও দিশা তাঁরা দেখতে পাচ্ছেন না। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী যুবসাথী প্রকল্প ঘোষণা করায় তাঁরা তার সুযোগ নিতে হাজির হয়েছেন।

আসানসোলঃ-আসানসোলের রবীন্দ্র ভবনে রেজিস্ট্রেশন ক্যাম্প করা হয়েছে। সকাল থেকে যুবসাথীর প্রকল্পের ফ্রম ফিলাব করে জমা দেওয়ার জন্য ভিড় জমিয়েছেন যুবক যুবতীরা। আসানসোল রবীন্দ্র ভবন চত্বরে যুবসাথীর ক্যাম্পে উপস্থিত হন মন্ত্রী মলয় ঘটক,জেলাশাসক এস পন্নবালাম।Yuvasathi

কোলাঘাটঃ-বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের পানশিলা গ্রামে যুবসাথীর ক্যাম্প। নাম লেখানোর জন্য বহু যুবক-যুবতী সকাল থেকেই লাইন দেন। উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, জেলা পরিষদ সদস্য অসীম মাজি।

মালদা:- যুবসাথী ক্যাম্প চালু মালদাতেও। ইংরেজবাজার বিধানসভা এলাকায় যুবসাথী ক্যাম্পে সকাল থেকেই লম্বা লাইন দেখা যায়। ইংরেজবাজার পুরসভার ২৯টি ওয়ার্ডের জন্য ক্যাম্প হয় মালদা শহরের ১৭নং ওয়ার্ড এলাকার পেডি সিল্ক ইনস্টিটিউটে। ইংরেজবাজার গ্রামীণ এলাকার ক্যাম্প হয় মালদা ইংলিশ মিডিয়াম গভমেন্ট মডেল মাদ্রাসায়। আগামী ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প।Banglar Yuva Sathi


Exit mobile version