রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পালাবদলের পর রাস্তা ‘বিক্রি’! দোকানঘর ভেঙে পথ দখলমুক্ত স্থানীয়দের

Published on: August 21, 2026
Piali Road Encroachment
---Advertisement---

সরকার বদলের পরই রাস্তার জায়গায় দোকানঘর! (Piali Road Encroachment) দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার পিয়ালি রেল স্টেশন সংলগ্ন এলাকায় রাস্তা দখল করে বেআইনি নির্মাণ এবং সেই জায়গা চড়া দামে বিক্রির অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা। প্রতিবাদে পথে নামলেন স্থানীয়রা। তৈরি হওয়া দোকানঘর ভেঙে রাস্তার জায়গা ফের যাতায়াতের উপযোগী করার উদ্যোগ নিলেন তাঁরাই।

‘৫০ বছর ধরে এই রাস্তা’

স্থানীয়দের দাবি, ৫০ বছরেরও বেশি সময় ধরে ওই জায়গা সাধারণ মানুষের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। (Piali Road Encroachment) বাম আমল থেকে তৃণমূল সরকারের সময় পর্যন্ত এই পথ দিয়েই চলাচল করেছেন এলাকার মানুষ। অভিযোগ, গত ৪ মে সরকার পরিবর্তনের পর হঠাৎ রাস্তার জায়গায় দোকানঘর তৈরির কাজ শুরু হয়। এরপর সেই ঘরগুলি মোটা টাকার বিনিময়ে বিক্রির অভিযোগও ওঠে।

Piali Road Encroachment: ‘৩ শতকের জায়গায় ৬-৭ শতক দখল’

স্থানীয় বাসিন্দা সুবোধ মণ্ডলের অভিযোগ, অভিযুক্তদের নামে তিন শতক জমি থাকলেও তার চেয়ে অনেক বেশি জায়গা দখল করা হয়েছে। তাঁর দাবি, একের পর এক ঘর তৈরি করে বিক্রি করা হয়েছে। রাস্তার অংশও দখল করে ৭-৮ লক্ষ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। নির্মাণ বন্ধ করতে তাঁরা আদালতের দ্বারস্থ হয়ে নির্দেশ আনলেও তা অমান্য করে ফের দোকানঘর তৈরির চেষ্টা হয় বলে দাবি তাঁর।

Piali Road Encroachment: ‘বিজেপির ইন্ধন’, দাবি স্থানীয়দের

স্থানীয়দের একাংশের অভিযোগ, সরকার পরিবর্তনের পর বিজেপির কিছু লোকের ইন্ধনেই রাস্তা দখলের এই কাজ হয়েছে। তবে এই রাজনৈতিক অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি, রাস্তা কোনও ব্যক্তির নয়, সাধারণ মানুষের যাতায়াতের জন্যই তা ফেরত দিতে হবে।

পাল্টা দাবি দোকান মালিকের ‘শ্বশুরের আমল থেকেই দোকান’

অভিযোগ অস্বীকার করেছেন শিখা মণ্ডল। তাঁর দাবি, ওই জায়গায় তাঁর শ্বশুরের আমল থেকেই দোকান ছিল। প্রথমে মাটির দোকান, পরে সেটি পাকা করা হয়। বালি-সিমেন্টের ব্যবসার জন্য নতুন করে দোকান তৈরি করা হয়েছিল বলে জানান তিনি। তাঁর দাবি, জায়গাটি তাঁদের এবং তাঁদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে।

ভেঙে রাস্তা ফেরালেন স্থানীয়রা

দাবি-পাল্টা দাবির মধ্যেই তৈরি শেষ পর্যন্ত স্থানীয়রা একজোট হয়ে দোকানঘর ভেঙে জায়গাটি পরিষ্কার করে রাস্তা ফেরানোর উদ্যোগ নেন গ্রামবাসীরা। (Piali Road Encroachment) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বারুইপুর থানার পুলিশ। রাস্তার জমির প্রকৃত মালিকানা, নির্মাণের অনুমতি এবং জায়গা বিক্রির অভিযোগ—সব মিলিয়ে এখন তদন্তের দিকেই নজর।

৬,৫৩৬ মিটারের অজানা চ্যাং চেনমো শৃঙ্গে বাঙালির অভিযান, ইতিহাস গড়তে চলেছে ‘সোনারপুর আরোহী’


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “পালাবদলের পর রাস্তা ‘বিক্রি’! দোকানঘর ভেঙে পথ দখলমুক্ত স্থানীয়দের”

Leave a Comment