Site icon Hindustan News Point

ফের তোলা নিয়ে দাদাগিরি, বারুইপুরে আক্রান্ত টোটো চালক ও তাঁর স্ত্রী

Baruipur Toto Rider

টোটো চালানোর জন্য চাওয়া হয়েছিল ২০ হাজার টাকা। এই টাকা তোলা না দেওয়ায় দীর্ঘদিন ধরে মানসিক চাপ এবং অত্যাচারের শিকার হচ্ছিলেন টোটো চালকেরা। এমনই অভিযোগ উঠেছে বারুইপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এলাকায়। আর এই তোলা না দেওয়ায় মঙ্গলবার এক টোটো চালক এবং তাঁর স্ত্রীকে বেধড়ক মারধরের ঘটনা ঘটল।

অভিযোগ, বারুইপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের রাস্তা দখল করে মাছ ও বেআইনি লটারির ব্যবসা চালাচ্ছিলেন কয়েকজন। সেখানে টোটোর স্ট্যান্ড। আর সেই স্ট্যান্ডে লাইন পেতে চালকদের কাছ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত তোলা চাওয়া হয় বলে অভিযোগ। টোটো চালকদের দাবি, তৃণমূল আমলে এই টাকা না দেওয়ায় তাঁদের উপর অত্যাচার আরও বেড়েছে। বিভিন্ন অজুহাতে নিয়মিত তাঁদের মারধর করা হয়, সঙ্গে চলে গালিগালাজ। (Baruipur Toto Rider)

ঘটনায় অভিযুক্ত হিসেবে লাল্টু, দদুল, ছুটু, শুভ-সহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে। অভিযোগ, এরাই এক নম্বর প্ল্যাটফর্ম এলাকার রাস্তা দখল করে ব্যবসা চালান এবং টোটো চালকদের কাছ থেকে জোর করে তোলা আদায়ের চেষ্টা করেন। টাকা দিতে অস্বীকার করলে বিভিন্ন অজুহাতে তাঁদের হুমকি দেওয়া হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ।

মঙ্গলবার স্ত্রীকে নিয়ে যাওয়ার সময়ে টোটো চালক বিশ্বরূপ রায়কে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। রেহাই পাননি তাঁর স্ত্রী মামনি সিংহ রায়ও। অভিযোগ, তাঁদের দু’জনকেই মারধর করেন ওই ব্যবসায়ীরা।

গড়িয়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২, কোথা থেকে এল অস্ত্র?

ঘটনার পর স্বামী-স্ত্রী বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। (Baruipur Toto Rider)

এদিকে, স্থানীয় টোটো চালকদের অভিযোগ, প্ল্যাটফর্ম চত্বরে অবৈধ দখলদারি এবং তোলাবাজির কারণে তাঁরা প্রতিদিন আতঙ্কের মধ্যে কাজ করেন। এই দ্রুত প্রশাসন হস্তক্ষেপ না করলে তাঁদের খেটে খাওয়ার পথটাও বন্ধ হয়ে যাবে বলে দাবি একাংশের।


Exit mobile version