Site icon Hindustan News Point

BJP Candidate List: পানিহাটিতে প্রার্থী অভয়ার মা, উত্তরপাড়ায় প্রাক্তন NSG অফিসার, তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা BJP-র

BJP Candidate List

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল BJP। বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের আরও ১৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দল। এখনও কিছু কেন্দ্র বাকি রয়েছে, সেগুলির নাম শীঘ্রই প্রকাশ করা হবে বলে সূত্রের খবর।

এবারের তালিকায় উল্লেখযোগ্যভাবে পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে অভয়ার মা-কে। উত্তরপাড়া কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন প্রাক্তন এনএসজি অফিসার দীপাঞ্জন চক্রবর্তী, যেখানে তাঁকে তৃণমূলের শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। দীপাঞ্জন চক্রবর্তীর ডিফেন্স সেক্টরে অভিজ্ঞতা ও জনপ্রিয়তাকেই বাকি দুই শিবিরের নামী প্রার্থীর বিরুদ্ধে কাজে লাগাতে চাইছে BJP। কোচবিহার দক্ষিণে রথীন্দ্রনাথ বোস এবং রায়গঞ্জে দীনেশ সরকারকে প্রার্থী করা হয়েছে।

অকাল বৃষ্টিতে ক্ষতি আলু চাষে, বিমার মাধ্যমে ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

এছাড়া ইসলামপুরে চিরঞ্জিৎ রায়, হেমতাবাদে হরিপদ বর্মণ এবং ইংলিশ বাজারে অম্লান ভাদুড়ি টিকিট পেয়েছেন। নদিয়ার শান্তিপুরে স্বপন দাস, হাওড়া মধ্যে বিপ্লব মণ্ডল, সিঙ্গুরে অরূপ কুমার দাস, চন্দননগরে দীপাঞ্জন কুমার গুহ এবং চুঁচুড়ায় সুবীর নাগকে প্রার্থী করা হয়েছে।

তালিকায় আরও রয়েছেন হরিপালের মধুমিতা ঘোষ, তমলুকের হরেকৃষ্ণ বেরা, মেদিনীপুরের শঙ্কর গুছাইত এবং পূর্বস্থলী দক্ষিণের প্রাণকৃষ্ণ তপদার। পাশাপাশি কাটোয়ায় কৃষ্ণ ঘোষ, সাঁইথিয়ায় কৃষ্ণকান্ত সাহা এবং নলহাটিতে অনিল সিংহকে প্রার্থী করেছে BJP। এখনও আরও ১৯ কেন্দ্রে প্রার্থী ঘোষণা বাকি গেরুয়া শিবিরের।

নতুন তালিকা প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।


Exit mobile version