Site icon Hindustan News Point

Baidyabati TMC Councillor Arrest: তৃণমূল কাউন্সিলর গ্রেফতার হতেই রাস্তায় নেমে উদযাপন বিজেপির, লাড্ডু বিলি বৈদ্যবাটিতে

Baidyabati TMC Councillor Arrest 1

হুগলি জেলার বৈদ্যবাটিতে তৃণমূল কাউন্সিলর গ্রেফতারের পর উৎসবে মাতলেন বিজেপি সমর্থকরা। বৈদ্যবাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজু পাড়ুই ওরফে ‘চন্ডে’-কে শনিবার রাতে গ্রেফতার করে শ্রীরামপুর থানার পুলিশ। রবিবার তাঁকে শ্রীরামপুর আদালতে পেশ করা হলে আদালত চত্বরে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। অন্যদিকে কাউন্সিলরের গ্রেফতারের খবরে উল্লাসে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকেরা। বৈদ্যবাটির বিভিন্ন এলাকায় গেরুয়া আবির উড়িয়ে এবং লাড্ডু বিলি করে আনন্দ প্রকাশ করতে দেখা যায় তাঁদের। (Baidyabati TMC Councillor Arrest)

গত ২৬ এপ্রিল ভোট প্রচারকে কেন্দ্র করে বৈদ্যবাটির একটি এলাকায় বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা বাধে। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হয় এবং তাঁদের উপর হামলার ঘটনাও ঘটে। এই ঘটনায় শেওড়াফুলি মণ্ডলের প্রাক্তন বিজেপি সভাপতি স্নেহাংশু মহন্ত শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। পরে শনিবার রাতে তৃণমূল কাউন্সিলর রাজু পাড়ুইকে গ্রেফতার করা হয়। (Baidyabati TMC Councillor Arrest)

রবিবার আদালতে যাওয়ার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বক্তব্যও জানান রাজু পাড়ুই। তাঁর দাবি, “অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ওরা যা করছিল, সেটা নিয়ম বহির্ভূত ছিল বলেই আমি প্রতিবাদ করেছিলাম। আমি স্বীকার করছি, ওদের বারণ করেছিলাম, হুমকি দিয়েছিলাম, হাত ধরে টেনেছিলাম। কিন্তু কাউকে মারধর করিনি।” একই সঙ্গে তাঁর অভিযোগ, তাঁকে ‘অ্যাটেম্পট টু মার্ডার’-এর মতো গুরুতর ধারায় ফাঁসানো হয়েছে। কাউন্সিলরের কথায়, “আমার বিরুদ্ধে গলা টিপে খুনের চেষ্টার মামলা দেওয়া হয়েছে। মেডিক্যাল রিপোর্ট দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে।”

অন্যদিকে বিজেপির দাবি, রাজু পাড়ুই দীর্ঘদিন ধরেই এলাকায় ‘সমাজবিরোধী’ কার্যকলাপের সঙ্গে যুক্ত। বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস তাঁকে প্রশ্রয় দিয়েছিল বলেই এলাকায় বারবার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁদের কথায়, “যে ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাত, তার গ্রেফতারিতে এলাকার মানুষ স্বস্তি পেয়েছে। তাই কর্মী-সমর্থকেরা আনন্দ প্রকাশ করেছেন।” (Baidyabati TMC Councillor Arrest)

ঘটনাকে কেন্দ্র করে বৈদ্যবাটি ও শ্রীরামপুর এলাকায় রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। এখন আদালতের পরবর্তী নির্দেশ এবং পুলিশের তদন্তের দিকেই নজর রাজনৈতিক মহলের।

“ভারতের নাগরিক না হলে সব সরকারি সুবিধা বন্ধ,” হুঁশিয়ারি খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়ার


Exit mobile version