Site icon Hindustan News Point

TMC Councillor Arrested: বনগাঁয় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে মধুচক্রের অভিযোগ, হাতেনাতে ধরা পড়ে আটক

TMC Councillor Arrested

উত্তর ২৪ পরগনার বনগাঁয় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ‘মধুচক্র’ চালানোর অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার দুপুরে বনগাঁ থানার কালুপুর পাঁচপোতা এলাকায় স্থানীয় বাসিন্দারা বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়কে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন। ঘটনাস্থল থেকে আরও এক যুবক এবং দুই মহিলাকেও আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। (TMC Councillor Arrested)

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কাউন্সিলরের ওই বাড়িতে বাইরের লোকজনের যাতায়াত ছিল। বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে মহিলা ও পুরুষদের নিয়ে এসে রাতভর পার্টি, মদ্যপান এবং অসামাজিক কার্যকলাপ চলত বলে দাবি বাসিন্দাদের। বহুবার বিষয়টি নিয়ে কাউন্সিলরকে সতর্কও করা হয়েছিল বলে জানিয়েছেন এলাকাবাসীরা। তবে অভিযোগ, কোনও কথাতেই কর্ণপাত করেননি তিনি। (TMC Councillor Arrested)

সোমবার দুপুরেও একই ধরনের ঘটনা ঘটছে বলে সন্দেহ হয় স্থানীয়দের। এরপর কয়েকজন বাসিন্দা কাউন্সিলরের বাড়িতে গিয়ে প্রতিবাদ জানান। অভিযোগ, তখন তাঁদের সঙ্গে বচসাও শুরু হয়। পরে এলাকাবাসী বাড়ির ভিতরে ঢুকে দেখেন, ঘরের মধ্যে দুই মহিলাকে নিয়ে বসে রয়েছেন কাউন্সিলর ও আরও দুই যুবক। সেখানে প্রকাশ্যে মদ্যপান চলছিল বলেও দাবি স্থানীয়দের। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। কাউন্সিলর ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

স্থানীয় সূত্রে খবর, ধৃত দুই মহিলা নদিয়া জেলার শান্তিপুর এলাকার বাসিন্দা। তাঁদের দাবি, কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ হওয়ার পরই তাঁরা বনগাঁয় এসেছিলেন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর দেওয়া হয় বনগাঁ থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাউন্সিলর সুকুমার রায়, আরও এক যুবক এবং দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। (TMC Councillor Arrested)

এলাকার এক বাসিন্দার কথায়, “অনেকদিন ধরেই সন্দেহ ছিল। প্রায় রোজই বাইরের লোক আসত। গভীর রাত পর্যন্ত পার্টি চলত। সোমবার দুপুরে হাতেনাতে ধরে ফেলি। দু’জন মহিলা ও কয়েকজন পুরুষ ঘরের মধ্যে বসে মদ্যপান করছিল।”

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, শাসকদলের জনপ্রতিনিধির বাড়িতে এ ধরনের অভিযোগ অত্যন্ত লজ্জাজনক। যদিও এখনও পর্যন্ত পুরো ঘটনায় তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়ের তরফে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া মেলেনি। (TMC Councillor Arrested)

বারুইপুরে মিড-ডে মিলে অনিয়মের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ


Exit mobile version