Site icon Hindustan News Point

Bus Accident: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে যাত্রীবাহী বাস, হতাহতের খবর না থাকলেও আতঙ্কিত যাত্রীরা

bus accident

সাতসকালে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে ঘটে গেল এক বড়সড় দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি যাত্রীবাহী বাস রাস্তার পাশের নয়ানজুলিতে। দুর্ঘটনার পরই উল্টে যায় বাসটি। দুর্ঘটনা কালে বাসটিতে কমবেশি ৪০ জন যাত্রী ছিলেন। তবে স্বস্তির খবর, দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ বাসটি হলদিয়ার দিকে যাচ্ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তা থেকে পাশের নয়ানজুলিতে গড়াতে থাকে। নয়ানজুলিতে পড়েই যাত্রী সমেত উল্টে যায়। দুর্ঘটনার জেরে বাসের ভিতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। যাত্রীদের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়।অধিকাংশ যাত্রী সামান্য আঘাত পেয়েছেন এবং কেউ গুরুতরভাবে আহত হননি বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারের জন্য ছুটে আসেন এলাকার বাসিন্দারা। Bus Accident

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটির গতি তুলনামূলক কম থাকায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সুতাহাটা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ বাসের মধ্যে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে এবং নিরাপদে বাইরে নিয়ে আসেন। পরে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকেও উদ্ধার করা হয়।

দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। তবে পুলিশ পরিস্থিতি সামাল দিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে কী কারণে দুর্ঘটনা, তার তদন্ত শুরু করেছে পুলিশ। Bus Accident

Exit mobile version