পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফা শান্তিপূর্ণভাবে কেটেছে। এ বার দ্বিতীয় দফাকেও শান্তিপূর্ণ করাই লক্ষ্য নির্বাচন কমিশনের। এই দফায় রাজ্যের ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। সাত জেলার বেশিরভাগই হাইভোল্টেজ কেন্দ্র হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এর পাশাপাশি একাধিক হেল্পলাইন নম্বরও চালু করা হচ্ছে।(Helpline Number of Election Second Phase 2026)
ভোটের দিন কোথাও কোনও সমস্যা, অশান্তি, ভয়ভীতি দেখানো বা বেআইনি কাজ হলে তাৎক্ষণিক অভিযোগ জানানোর জন্যই কেন্দ্রীয় বাহিনী এই উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার এই হেল্পলাইন নম্বর প্রকাশ করেন ওয়েস্ট বেঙ্গল সেক্টর ও রাজ্য ফোর্স কো-অর্ডিনেটর, সিআরপিএফের আইজি।
ভোটার বা সাধারণ মানুষ যেকোনও অভিযোগ সঙ্গে সঙ্গে এই নম্বরে জানাতে পারবেন। কেন্দ্রীয় বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। (Helpline Number of Election Second Phase 2026)
হেল্পলাইন নম্বরগুলি হল: মোবাইল: ৮৪২০২৭২১০১, মোবাইল: ৮৪২০২৭২৩৪৩, ল্যান্ডলাইন: ০৩৩-২৩৬৭১১১৭
এদিকে রাজ্য নির্বাচন কমিশনের তরফেও টোল ফ্রি নম্বর চালু রয়েছে — ১৮০০৩৪৫০০০৮। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, কেউ হুমকির মুখে পড়লে বা কোনও বেআইনি কাজ দেখলে এই নম্বরে অভিযোগ করুন। অভিযোগ পেলেই ফোর্স পাঠানো হবে এবং প্রয়োজনে ক্লোজ মনিটরিং করা হবে। তিনি স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছেন, “যাঁরা গোলমাল করছেন, তাঁরা মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট অ্যান্ড ইকুয়্যাল রিঅ্যাকশন।” (Helpline Number of Election Second Phase 2026)
প্রথম দফার ভোটে (২৩ এপ্রিল, ১৫২ আসন) নির্বাচন কমিশন, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। দ্বিতীয় দফার আগে নিরাপত্তা নিয়ে রবিবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে বড় বৈঠক হয়েছে। ভুয়ো ভোটার রুখতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। সোমবার সন্ধে পর্যন্ত ৩৬ ঘণ্টায় ভোটমুখী জেলাগুলি থেকে ১৫৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নির্বাচন কমিশনের বার্তা স্পষ্ট যে ভয়মুক্ত, অবাধ ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য প্রশাসন সতর্ক রয়েছে। ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে যান এবং কোনও সমস্যা হলেই উপরোক্ত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন।
আরও পড়ুন : Voter Slip Download: শিয়রে ভোট, এখনও ভোটার স্লিপ পাননি? চিন্তা নেই, ঘরে বসেই ডাউনলোড করুন, রইল গাইড

