Site icon Hindustan News Point

ভোটের আগে নিরাপত্তা জোরদার, Humayun Kabir-কে ‘ওয়াই প্লাস’ সুরক্ষা কেন্দ্রের

Humayun Kabir

আরও নিরাপদ হলেন হুমায়ুন কবীর। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ডেড বিধায়ক এবং আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরকে ‘ওয়াই প্লাস’ স্তরের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার দুপুরে কেন্দ্রীয় বাহিনীর ১২ জন সদস্য মুর্শিদাবাদের শক্তিপুরে তাঁর বাড়িতে পৌঁছন বলে জানিয়েছেন হুমায়ুন নিজেই। (Humayun Kabir)

তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর থেকেই নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা একাধিক বার প্রকাশ করেছিলেন তিনি। তাঁর দাবি, বিভিন্ন জায়গা থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন। সেই পরিস্থিতিতে নিরাপত্তার দাবিতে তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। চলতি বছরের ১৯ জানুয়ারি মামলার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন, কেন্দ্রীয় নিরাপত্তা পেতে হলে তাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করতে হবে। (Humayun Kabir)

আদালতের সেই নির্দেশ মেনে ২৪ জানুয়ারি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তার আবেদন জানান। সূত্রের খবর, সেই আবেদনের ভিত্তিতেই তাঁকে ‘ওয়াই প্লাস’ স্তরের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধরনের নিরাপত্তা ব্যবস্থায় সাধারণত একাধিক সশস্ত্র কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে সব সময় থাকেন এবং তাঁর যাতায়াত ও বাসস্থানের উপরও নজরদারি রাখেন। (Humayun Kabir)

বুধবার দুপুরে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা শক্তিপুরে তাঁর বাড়িতে পৌঁছন। এই প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, “বাবরি মসজিদ নিয়ে বক্তব্য রাখার পর উত্তরপ্রদেশ থেকে শুরু করে মুম্বই এমনকি কলকাতারও কিছু বিজেপি নেতার দিক থেকে আমাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। সেই কারণেই আমি কলকাতা হাই কোর্টের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছিলাম।” (Humayun Kabir)

তিনি আরও বলেন, “মহামান্য আদালতের নির্দেশ মেনে আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদন করি। তার ভিত্তিতেই আমাকে ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা দেওয়া হয়েছে। এখন বাড়িতে থাকি বা বাইরে কোথাও যাই, সব সময়ই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা আমার সঙ্গে থাকবেন।” (Humayun Kabir)

বিধানসভা ভোটের আগে এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে, নির্বাচনের প্রাক্কালে এই নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। (Humayun Kabir)


Exit mobile version