[ছবি:এক্স]
(Chingrighata Flyover) চিংড়িঘাটা উড়ালপুল ব্যবহার করেন এমন হাজার হাজার যাত্রীর জন্য গুরুত্বপূর্ণ খবর। মেট্রোর অরেঞ্জ লাইনের নির্মাণকাজের জন্য টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল। ইতিমধ্যেই যান চলাচল সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ।
১০ জুলাই রাত ৮টা থেকে ১৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে (Chingrighata Flyover) চিংড়িঘাটা উড়ালপুল । কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো করিডোরের (অরেঞ্জ লাইন) নির্মাণের অংশ হিসেবে বিশ্ব বাংলা সরণির সুকান্ত নগর সংলগ্ন এলাকায় সেগমেন্ট লঞ্চিংয়ের কাজ হবে। এই কাজ পরিচালনা করবে রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)।
পুলিশ জানিয়েছে, অত্যন্ত ভারী কংক্রিটের সেগমেন্ট বিশেষায়িত ক্রেনের সাহায্যে বসানো হবে। কাজটি নিরাপদে শেষ করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই উড়ালপুল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেরলের কোঝিকোড় রেলস্টেশনে শতবর্ষী ক্লকটাওয়ার ধসে চাঞ্চল্য, অল্পের জন্য এড়াল বড় দুর্ঘটনা
মেট্রো সূত্রে জানা গিয়েছে, এই গুরুত্বপূর্ণ নির্মাণটি দীর্ঘ কয়েক মাস ধরে স্থগিত ছিল। গত বছর দুর্গাপুজোর আগেই কাজটি শেষ করার পরিকল্পনা থাকলেও চিংড়িঘাটার মতো ব্যস্ত মোড়ে সম্ভাব্য তীব্র যানজটের আশঙ্কায় তা বাস্তবায়ন করা যায়নি। গ্রীষ্মকালেও অতিরিক্ত যানবাহনের চাপ ও পরীক্ষামূলক কার্যক্রমের কারণে কাজ পিছিয়ে যায়।
কলকাতা পুলিশ জানিয়েছে, যানবাহনগুলিকে এই সময় বিকল্প রুট ব্যবহার করতে হবে। তাই যাঁরা নিয়মিত (Chingrighata Flyover) চিংড়িঘাটা উড়ালপুল দিয়ে যাতায়াত করেন, তাঁদের আগে থেকেই যাত্রাপথ পরিকল্পনা করে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে অপ্রয়োজনীয় যানজট ও ভোগান্তি এড়ানো যায়।

