Site icon Hindustan News Point

বুধেই শুরু অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Annapurna Bhandar 4

কল্যানীতে প্র|শাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। এই প্রশাসনিক বৈঠক থেকেই বড় সিদ্ধান্তের কথা জানালেন তিনি। আগামিকালই নবান্ন থেকে ফর্ম প্রকাশ হবে। কাল থেকেই অনলাইন ও অফলাইনে মিলবে ফর্মের কপি। যত দ্রুত ফর্ম ফিলআপ করেবন, তত দ্রুত মিলবে অন্নপূর্ণা যোজনার (Annapurna-Bhandar) সুবিধা।

অর্থাৎ, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে হলে সেই ফর্ম ফিল আপ করতে হবে সকলকে। যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের ফর্ম ফিলআপ করতে হবে কি না সেটা জানানো হয়নি। আগামীকাল সব জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যসাথীকে আয়ুষ্মান ভারতে ও লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার করার কাজ শুরু হয়েছে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও মিলবে এর সুবিধা।

মুখ্যমন্ত্রী বলেন, “এই বিষয়ে কালই বিস্তারিত বলা হবে। এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন, তত দ্রুত বেনিফিট আমরা দিতে পারব। অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিলাপ হবে, তেমন তেমন ৩ হাজার টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। ৩ হাজার টাকা না ট্রান্সফার হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকতে থাকবে।”

অন্নপূর্ণ ভাণ্ডারের পাশাপাশি মা ক্যান্টিন নিয়েও বড় ঘোষণা করলেন তিনি। শুভেন্দু জানান, এ বার থেকে সপ্তাহে দু’দিন মা ক্যান্টিনে মিলবে মাছ-ভাত। দাম থাকবে সেই ৫ টাকাই।

তিনি বলেন, ‘‘আমাদের মা ক্যান্টিন রয়েছে, প্রায় ৪০০-র কাছাকাছি, সংখ্যা আপাতত এই পাচ্ছি। সেখানে আমরা দু’দিন করে মাছ খাওয়াব সপ্তাহে। ৫ টাকাতেই খাওয়াব। এই কাজগুলো আমরা করছি।’’ বাকি পাঁচ দিন ওই ক্যান্টিনে ৫ টাকাতেই ডিম-ভাত মিলবে।


Exit mobile version