পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর সফরে এসে প্রশাসনিক বৈঠকে যোগ দেন (CM Suvendu Adhikari in Durgapur)। অন্ডাল বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সরাসরি দুর্গাপুরের সৃজনী হলে যান, যেখানে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্রের খবর, বৈঠকে জেলার উন্নয়নমূলক প্রকল্প, প্রশাসনিক পরিস্থিতি, সরকারি পরিষেবার অগ্রগতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি ও প্রশাসনিক সমন্বয়ের বিষয়ও পর্যালোচনা করা হয়।
(CM Suvendu Adhikari in Durgapur) বৈঠকের পর মুখ্যমন্ত্রী শিল্পোন্নয়ন ও বন্যা পরিস্থিতি মোকাবিলা নিয়ে বার্তা দেন। তিনি বলেন, উন্নয়নকে সামনে রেখেই বর্তমান সরকার কাজ করছে এবং প্রশাসনিক বৈঠকের নামে অপ্রয়োজনীয় ব্যয়ের পরিবর্তে বাস্তবভিত্তিক পরিকল্পনায় জোর দেওয়া হচ্ছে।
এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি পূর্বতন সরকারের সময়কার প্রশাসনিক বৈঠকের খরচের প্রসঙ্গও তোলেন। (CM Suvendu Adhikari in Durgapur) একই সঙ্গে শিল্পবান্ধব পরিবেশ তৈরির আশ্বাস দিয়ে বলেন, রাজ্যে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে সরকার এগোচ্ছে।
বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। দামোদরের জল ছাড়ার ফলে প্রায় প্রতি বছর দুর্গাপুর, আসানসোল, হাওড়া ও হুগলির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার ঘটনা সামনে আসে। এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসন নতুন পরিকল্পনা গ্রহণ করেছে।
সরকারি সূত্র অনুযায়ী, প্লাবনপ্রবণ অঞ্চলগুলিকে কেন্দ্র করে মোট পাঁচটি জোন তৈরি করা হয়েছে— নিম্ন দামোদর, ঘাটাল, কান্দি, উত্তরবঙ্গ এবং মালদহ। (CM Suvendu Adhikari in Durgapur) মুখ্যমন্ত্রী জানান, সব সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব না হলেও ধাপে ধাপে পরিস্থিতির উন্নতির জন্য প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছে।
বিজেপি নেতা মারধর-কাণ্ডে গ্রেফতার ৪, বাজেয়াপ্ত ১১ বাইক সহ ব্যবহৃত গাড়ি

