Site icon Hindustan News Point

West Bengal Election Result: এগিয়ে মমতা, রাজ্যে গেরুয়া ঝড়, ২৯৩টি আসনে কোথায়, কী পরিস্থিতি? রইল আপডেট

West Bengal Election Result

পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? বাংলা কার? বাংলায় দুইফার ভোট গ্রহণের পর থেকেই এই প্রশ্ন উঠছিল বিভিন্ন মহলে। এবার দীর্ঘ অপেক্ষার অবসান। সকাল থেকে প্রথমে পোস্টাল ব্যালটে গণনা থেকেই শুরু করে বিভিন্ন কেন্দ্রে বিজেপিকে (West Bengal Election Result) এগিয়ে থাকতে দেখা যায়। তবে প্রথম থেকেই ভোটের মার্জিন ছিল খুব সামান্য।

বেলা বাড়তেই চওড়া হাসি হাসতে দেখা যায় গেরুয়া শিবিরকে। বেলা দেড়টা পর্যন্ত পাওয়া খবরে ২৯৩টি বিধানসভার মধ্যে ১৯২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং ৯৮টি আসনে তৃণমূল। জোটে বামেরা ২টি আসন ও নির্দল ৫টি আসনে এগিয়ে।

হাইভোল্টেল কেন্দ্র ভাবানীপুর। এই কেন্দ্রে মুখোমুখি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকালে গণনার শুরুতে ভবানীপুরে এগিয়েছিলেন শুভেন্দু। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা দেড়টা পর্যন্ত পাওয়া খবরে, ষষ্ঠ রাউন্ড গণনার শেষে ভবানীপুরে শুভেন্দুর প্রাপ্ত ভোট ১১,১৫৫। মমতার প্রাপ্ত ভোট ৩০,৫৪৮। ব্যবধান ১৯,৩৯৩।

বেলা দেড়টায় পাওয়া খবরে, মানিকতলায় বিজেপি প্রার্থী তাপস রায় এগিয়ে। অষ্টম রাউন্ড গণনা চলছে। পিছিয়ে তৃণমূলের শ্রেয়া পাণ্ডে। নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি প্রার্থী পার্থসারথি চট্টোপাধ্যায় এগিয়ে ৩৫ হাজার ভোটে। উলুবেড়িয়া পূর্বে এগিয়ে তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সপ্তম রাউন্ড গণনার শেষে উত্তরপাড়ায় প্রায় পাঁচ হাজার ভোটে এগিয়ে বিজেপি। বড়ঞা বিধানসভা কেন্দ্রে অষ্টম রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী ১৪৮২৬ ভোটে এগিয়ে। পঞ্চম রাউন্ডে ব্যারাকপুরের বিজেপির প্রার্থী কৌস্তভ বাগচী ৯০২৭ ভোটে এগিয়ে। নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিংহ ৫০৫৩ ভোটে এগিয়ে। জগদ্দল, ভাটপাড়া, নৈহাটি, বীজপুরে এগিয়ে বিজেপি।

মোট ২৯৪টি আসন। প্রার্থী মোট ২,৯২৬ জন। সরকার গড়তে দরকার ন্যূনতম ১৪৮ আসনে জয়। যা ম্যাজিক ফিগার ছাড়িয়ে গেছে বিজেপি। ফলে বাংলায় সরকার গড়তে পারে বিজেপি। এবার অস্তিত্বরক্ষার লড়াই সিপিএম এবং কংগ্রেসের। দুপুর দেড়টায় পাওয়া তথ্য অনুযায়ী ডোমকল কেন্দ্রে এগিয়ে বামেরা। আইএসএফেরও যুদ্ধ আসন ধরে রাখার। অন্যদিকে রেজিনগর ও বেলডাঙায় এগিয়ে রয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবীর(West Bengal Election Result)


Exit mobile version