Site icon Hindustan News Point

ভাঙা রাস্তা, স্বাস্থ্য পরিষেবাও বেহাল, বারুইপুরে বামেদের বিক্ষোভ

Baruipur

রাস্তার বেহাল দশা। খানাখন্দে ভরে গিয়েছে রাস্তার এ মাথা থেকে ও মাথা। একটু বৃষ্টি হলেই গর্তগুলিতে জল জমে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। যানবাহন চলাচলের ক্ষেত্রে বিপজ্জনক হয়ে দাঁড়ায়। একটু অসাবধানতা হলেই যখন-তখন ঘটতে পারে দুর্ঘটনা। এই ছবি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের। রাস্তা মেরামতি ও সঠিক নাগরিক পরিষেবার দাবিতে বিক্ষোভ দেখাল বামেরা (Baruipur)।

সূত্রের খবর, মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে বারুইপুর ব্লক উন্নয়ন আধিকারিক (BDO) এবং পুরসভায় গিয়ে স্মারকলিপি জমা দেন সিপিএমের কর্মী সমর্থকেরা। তাঁদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে বারুইপুরের বিভিন্ন অভ্যন্তরীণ এবং সংযোগকারী রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অবিলম্বে এই রাস্তাগুলি মেরামত করতে হবে (Baruipur)।

শুধু তাই নয়, অবিলম্বে নিকাশি নালার সংস্কার ও জঞ্জাল পরিষ্কারের কাজ সম্পন্ন করতে হবে। যাতে একটু বৃষ্টি হলেই রাস্তায় জল না জমে। পাশাপাশি যে নিচু জায়গাগুলিতে নতুন করে নিকাশি নালা তৈরি করতে হবে (Baruipur)।

পাশাপাশি গ্রামীণ ও শহরতলির স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধের সঙ্কট রয়েছে। সেই সঙ্কটও মেটাতে হবে বর্তমান প্রশাসনকে। সেই দাবিও তোলেন তাঁরা।

এক আন্দোলনকারী বাম নেতার বক্তব্য, “বর্ষার শুরুতেই একটু বৃষ্টিতেই এলাকায় জল জমছে। পুরসভা থাকতেও এলাকায় নজর নেই। পুকুর ভরাট থেকে শুরু করে অবৈধ নির্মাণ। বারুইপুর শহরে ওয়ার্ডে ওয়ার্ডে দুর্নীতি। এই বিষয়গুলো নিয়ে ভাবার জন্য আমরা বর্তমান মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি।”

আরও পড়ুন: করাচির হামলার জবাব? মধ্যরাতে আফগানিস্তানে বিমান হামলা, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা

সিপিএম নেতৃত্বের অভিযোগ, বর্তমান প্রশাসন মানুষের মৌলিক অধিকারের বিষয়ে সম্পূর্ণ উদাসিন। বারবার আবেদন জানানো সত্ত্বেও সমস্যার সমাধান না হওয়ায় সাধারণ মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে দাবিগুলি খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।


Exit mobile version