সামনেই বিধানসভার নির্বাচন কড়া নাড়ছে। আর ঠিক ভোটের আবহের মধ্যেই আচমকা পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বোস, তা এখনও স্পষ্ট হয়নি। তবে রাজ্যপালের পদত্যাগ ঘিরে জল্পনা শুরু হয়েছে। (CV ANANDA BOSE Resigns)
সূত্রের খবর, দিল্লিতে রয়েছেন তিনি। সেখানেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বোস। বিধানসভা ভোট আগে বঙ্গের রাজভবনের দায়িত্বে আসলেন তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল আরএন রবি। (CV ANANDA BOSE Resigns)
২০২২ সালের ১৭ নভেম্বর রাজ্যর রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়েছিলেন সিভি আনন্দ বোস। তিন বছরের বেশি কিছু সময় রাজ্যের রাজ্যপাল পদে থাকার পর পদত্যাগ করলেন তিনি। ২০২৭-এর নভেম্বর পর্যন্ত রাজ্যপাল হিসেবে বোসের থাকার কথা ছিল। (CV ANANDA BOSE Resigns)
সিভি আনন্দ বোসের পদত্যাগের পরই সমাজ মাধ্য এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, ঘটনায় তিনি ‘শকড’। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন যে, রাজ্যপাল পদত্যাগ করেছেন। তবে কী করনে পদত্যাগ, তাঁর কারণ জানেন না। (CV ANANDA BOSE Resigns)
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে আরএন রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। এই বিষয়ে রীতি মেনে কখনও মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেননি। (CV ANANDA BOSE Resigns)
রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকই রাজ্যের একাধিক বিষয় নিয়ে সরব ছিলেন বোস। সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেছেন। যার জেরে একাধিক বিষয় নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতের খবর বারবার সংবাদের শিরোনামে এসেছে। (CV ANANDA BOSE Resigns)
মাঝেমধ্যেই বোস দিল্লি যেতেন। বৃহস্পতিবারও দিল্লি থেকে আচমকাই রাষ্ট্রপতি ভবনে পদত্যাগপত্র পাঠিয়ে দেন বোস। (CV ANANDA BOSE Resigns)

