Site icon Hindustan News Point

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সঙ্গে সঙ্গী কিছু ভোগান্তিও, দার্জিলিং-এ আবার কী হলো ?

Darjeeling

জমজমাট দার্জিলিং। গরমের ছুটি পড়তেই পর্যটকদের ভিড়ে শৈল শহরে। তবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের আনন্দ থাকলে কিছু ভোগান্তিও সঙ্গী হয়েছে পর্যটকদের কাছে। পর্যটনের ভরা মরসুমের মধ্যেই তীব্র যানজট ও পানীয় জলের সংকটে কার্যত নাভিশ্বাস উঠেছে পাহাড়বাসী ও পর্যটকদের। শহরের প্রধান রাস্তা, মল এলাকা, চকবাজার ও আশপাশের পর্যটন কেন্দ্রগুলিতে দিনের বেশিরভাগ সময় দীর্ঘ যানজটের জেরে নাজেহাল হচ্ছেন পর্যটক থেকে পাহাড়বাসী।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন বিপুল সংখ্যক গাড়ি পাহাড়ে ঢোকার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। একদিকে পর্যটকদের চাপ, অন্যদিকে সরু পাহাড়ি রাস্তা। এই দুইয়ের জেরে শহরের যান চলাচল বারবার থমকে যাচ্ছে। এতে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারাও। ( Darjeeling)

এর পাশাপাশি দার্জিলিং শহরে পানীয় জলের সংকটও ব্যাপক উদ্বেগ বাড়িয়েছে। গত কয়েকদিনের তুলনামূলক কম বৃষ্টির কারণে বিভিন্ন জলাধারে জলের পরিমাণ কমেছে। যার জেরে অনেক এলাকায় নির্দিষ্ট সময়ে জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সেইসঙ্গে পর্যটকদের অতিরিক্ত ভিড়ের কারণে জলের চাহিদাও বেড়েছে কয়েকগুণ। ( Darjeeling)

পরিস্থিতি সামাল দিতে নড়েচড়ে বসেছে প্রশাসন। শহরে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্দিষ্ট কিছু এলাকায় গাড়ি পার্কিং ও প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি হোটেল ও ব্যবসায়ীদের জল অপচয় বন্ধ করতে সতর্ক করা হয়েছে। প্রয়োজনে বিকল্প জল সরবরাহের ব্যবস্থাও করা হচ্ছে বলে দাবি করেছে প্রশাসন। ( Darjeeling)

পর্যটকদেরও সচেতন থাকার আবেদন জানানো হয়েছে। অপ্রয়োজনীয় গাড়ি ব্যবহার কমানো, জল অপচয় না করা এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। পাহাড়ের এই পরিস্থিতি সামাল দিতে দ্রুত দীর্ঘমেয়াদি পরিকল্পনার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ( Darjeeling)

আচমকাই স্তব্ধ রোপওয়ে, গুলমার্গে পাহাড়ে ঝুলে ৩০০ পর্যটক! তুমুল আতঙ্ক, ত্রাতা সেনাবাহিনী


Exit mobile version