Site icon Hindustan News Point

মহিলাদের বিনামূল্যে বাসযাত্রায় এ বার বিশেষ স্মার্ট কার্ড, কীভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত

Digital Smart Card

রাজ্যে পালাবদলের পরই মহিলাদের যাতায়াত আরও সহজ, নিরাপদ এবং সাশ্রয়ী করতে তৎপর হয়েছে সরকার। সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুন ২০২৬ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেছেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই পরিষেবা চালু করতে এবার আনা হচ্ছে বিশেষ কিউআর কোড ভিত্তিক ডিজিটাল স্মার্ট কার্ড। তবে কী থাকবে এই কার্ডে? কীভাবে করবেন আবেদন? (Digital QR Smart Card)

কী থাকবে এই স্মার্ট কার্ডে?

প্রত্যেক মহিলা যাত্রীর জন্য আলাদা ডিজিটাল স্মার্ট কার্ড তৈরি করা হবে। কার্ডে থাকবে যাত্রীর নাম, ছবি এবং বিশেষ কিউআর কোড। বাসে ওঠার সময় এই কার্ড দেখলেই মিলবে বিনামূল্যে যাত্রার সুবিধা।

কোথায় আবেদন করতে হবে?

সরকারি নির্দেশিকা অনুযায়ী, এই স্মার্ট কার্ড পাওয়ার জন্য সংশ্লিষ্ট বিডিও অথবা এসডিও অফিসে আবেদন করতে হবে।

কোন কোন নথি লাগবে?

স্মার্ট কার্ড তৈরির জন্য একাধিক পরিচয়পত্র গ্রহণ করা হবে। যেমন-

স্মার্ট কার্ড তৈরি না হওয়া পর্যন্ত কী হবে?

সরকার জানিয়েছে, স্মার্ট কার্ড তৈরির কাজ সম্পূর্ণ হওয়ার আগেই প্রকল্প চালু হয়ে যাবে। সেই সময় পর্যন্ত মহিলারা যে কোনও বৈধ ফটো আইডি দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

১ জুন থেকে রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি যাত্রা, বিজ্ঞপ্তি জারি পরিবহণ দফতরের

বাসে ওঠার পর কন্ডাক্টর পরিচয়পত্র যাচাই করবেন। তারপরই যাত্রীকে দেওয়া হবে ‘জিরো ভ্যালু টিকিট’ বা ‘থার্মাল পেপার টিকিট’। তবে শুধু শহর নয় গ্রামাঞ্চলের এলাকার মহিলারাও এই প্রকল্পের আওতায় থাকবেন। স্বল্প দূরত্ব হোক বা দীর্ঘ দূরত্ব দুই ধরনের সরকারি বাসেই মিলবে এই সুবিধা। (Digital QR Smart Card)

রাজ্য সরকারের দাবি, এই প্রকল্পের ফলে মহিলাদের যাতায়াতের খরচ অনেকটাই কমবে। পাশাপাশি কাজ, পড়াশোনা এবং দৈনন্দিন যাতায়াতে আরও সুবিধা হবে। বিশেষ করে গ্রামীণ এলাকার বাসিন্দা এবং নিম্ন আয়ের পরিবারের মহিলাদের জন্য এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।


Exit mobile version