Site icon Hindustan News Point

West Bengal Assembly Election: BJP ক্ষমতায় এলেই উত্তরপ্রদেশ মডেল, নির্বাচনী প্রচারে ঘোষণা দিলীপ ঘোষের

Dilip Ghosh picture

ভোট প্রচারে বেরিয়ে বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক মহলে শোরগোল ফেলেছেন খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘মে মাসের পর রাজ্যে পুলিশ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে এবং উত্তরপ্রদেশের মতো এখানেও এনকাউন্টার শুরু হবে।’ এই মন্তব্য ঘিরেই শুরু হয় জল্পনা। (West Bengal Assembly Election)

বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ২৬ মার্চ, বৃহষ্পতিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ভোট প্রচারে বেরোন এবং তিনি অভিযোগ করেন, খড়গপুর পৌরসভার চেয়ারম্যান তথা বর্তমান তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার ভোটের জন্য রামনবমীকে গুরুত্ব দিচ্ছেন।

দিলীপ ঘোষ মন্তব্য করেন, “২০২০-২১ সালে যখন করোনা মহামারী হয়েছিল, তখন উনি পুলিশকে সঙ্গে নিয়ে খড়গপুরে রামনবমীর আখড়া বন্ধ করতে গিয়েছিল। ওসিকে সঙ্গে নিয়ে কেস দেওয়ার হুমকিও দেন তিনি। আমরা সেই সমস্ত আখড়ার পাশে থেকেছি। আখড়াও বেরিয়েছে আমরা র‍্যালিও করেছি, কারও দম হয়নি গায়ে হাত দেওয়ার”। (West Bengal Assembly Election)

এছাড়াও তিনি জানান, যারা ভয় পাবে তিনি তাদেরকে আরোও ভয় দেখাবেন এটাই নাকি তাঁর স্টাইল। তাঁর অভিযোগ ভোটের সময় বিরোধী দল পুলিশ দিয়ে চমকে ভোট করতে যায় কিন্তু তিনি চুপ থাকেন না। খড়গপুরের গুন্ডা ও মাফিয়াদের বিরুদ্ধে তিনি আগেও লড়েছেন, ভবিষ্যতেও লড়বেন বলে জানান।

তাঁর দাবি, বিজেপি সরকার ক্ষমতায় এলে রাজ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতি বদলে যাবে এবং পুলিশ কঠোর পদক্ষেপ নেবে আর মানুষ সুফল পাবে। West Bengal Assembly Election: রাস্তায় ফেলে লাঠি দিয়ে মার, বাসন্তীতে BJP প্রার্থীর প্রচারে হামলায় অভিযুক্ত তৃণমূল


Exit mobile version