Site icon Hindustan News Point

‘জেল তৈরি হচ্ছে, সব দুর্নীতিগ্রস্তদের ডাকা হবে’, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

Dilip Ghosh

রবিবার সকালে নিজের চিরাচরিত অভ্যাস মতো মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তবে ইকো পার্কের বদলে এদিন তিনি যান ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। ভিক্টোরিয়ার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের একাধিক ইস্যুতে মন্তব্য করেন দিলীপ ঘোষ।

তৃণমূলকে আক্রমণ করে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, পঞ্চায়েত আর পুরসভা এখন লুটের আখড়ায় পরিণত হয়েছে। সব টাকা লুট করেছে তৃণমূল। এমএলএরা ৩ কোটি, ৪ কোটি টাকার গাড়িতে ঘুরেছে। এদের কাছে টাকা নেই বলা হলেও কাউন্সিলরদের কাছে প্রচুর টাকা রয়েছে বলে দাবি করেন দিলীপ। পঞ্চায়েত প্রধানরা বড় বড় বাড়ি তৈরি করছে। এখন TMC কাউন্সিলররাই মমতার মিটিংয়ে যাচ্ছে না। যারা দুর্নীতি করেছে কেউ রেহাই পাবে না। সবাই গ্রেফতার হবে। জেল তৈরি হচ্ছে, তৈরি হলেই ডাকা হবে, বললেন মন্ত্রী।

রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়েও এদিন সরব হন তিনি। দিলীপ ঘোষের (Dilip Ghosh) দাবি, “গতকাল কেন্দ্রীয় সরকার ৫১ হাজার নতুন কর্মী নিয়োগ করেছে। কেন্দ্রীয় সরকারের নিয়োগ নিয়ে কোনও প্রশ্ন ওঠে না। বাম আমলেও প্রশ্নপত্র ফাঁস নিয়ে অভিযোগ উঠত। ২৬ হাজার শিক্ষকের চাকরি সংক্রান্ত তালিকা এখনও খুঁজে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়োগ হয়েছে। সব নিয়ম ভেঙে কাজ হয়েছে। তার বিচার হবে, তবে সময় লাগবে। নিয়ম মেনে চাকরি হলে সেটারও বিচার হবে।”

আর জি কর কাণ্ড নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “আর জি করের ফাইল আমাদের সরকার খুলে দিয়েছে। মহিলা ও শিশুদের উপর অত্যাচারের ঘটনা দেখার জন্য আলাদা কমিশন গঠন করা হয়েছে। যোগ্য অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে। সব কিছুর বিচার হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

আর দু’দিন নয়, একদিনই ছুটি, বকরি ইদ নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের

এছাড়াও রাজ্যের প্রশাসনিক ও আর্থিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, সব দফতরে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে কর্মীর অভাব রয়েছে। আর্থিক ক্ষমতা এবং বাজেট দরকার। কতটা অর্থ আসছে সেটা দেখে সব বিভাগে কর্মী নিয়োগ করা হবে। কেন্দ্রের সমান ডিএ দেওয়া হবে। সরকারি হাসপাতালের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। চরম অব্যবস্থা চলছে। আমরা চেষ্টা করছি পরিবর্তন এনে মানুষকে পরিষেবা দিতে। এক প্রকল্পের টাকা অন্য খাতে ব্যবহার করা হয়েছে। রাজনৈতিক স্বার্থে বিভিন্ন প্রকল্পের টাকা নয়ছয় হয়েছে। উন্নয়নের জন্য যে বালি, পাথর ও অন্যান্য জিনিস এসেছে, সব তৃণমূল লুট করেছে।


Exit mobile version