Site icon Hindustan News Point

DRUNK PERSON: পিকনিকে মদ্যপ যুবকের কীর্তি,দামোদরে তলিয়ে যাওয়ার উপক্রম,স্থানীয় ও পুলিশের সহায়তা উদ্ধার,সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিয়ো

damodar incident

বছরের প্রথম দিনে পিকনিক গিয়ে দামোদর নদের জলে তলিয়ে যেতে বসে এক যুবক। স্থানীয় বাসিন্দা ও পূর্ব বর্ধমানের বুদবুদ থানার পুলিশের সহায়তায় উদ্ধার হয় যুবক।(DRUNK PERSON)

সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান নিউজ পয়েন্ট।

জানা গিয়েছে ওই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন। সকলের নজর এড়িয়ে দামোদর নদের উপর রণডিহা ড্যামের গেটের কাছে চলে যান।ওই জায়গাটি বিপদজনক বলে প্রশাসনের থেকে আগেই বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। তা সত্বেও ওই যুবক মদ্যপ অবস্থায় সেখানে চলে যান। যুবককে তলিয়ে যেতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। স্থানীয়রা জলে নেমে পুলিশের সাহায্যে তাকে যুবকে উদ্ধার করে। পরিবারের লোকজনকে ডেকে তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।পুলিশের কড়া নজরদারির পরও কিভাবে সে ওই জায়গায় পৌঁছল।পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পর্যটকরা।(DRUNK PERSON)

Exit mobile version