উত্তর ২৪ পরগনার উত্তর দমদমের বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন খলিসাকোটা এলাকায় সোমবার ভোর রাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্তের (Raja Dutta Shot Dead)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনায় পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দমদম থানার পুলিশ।
(Raja Dutta Shot Dead) পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর রাতে রাজা দত্ত দুই সঙ্গীকে নিয়ে মোটরবাইকে করে উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের খলিসাকোটা এলাকায় আসে। সেখানে কয়েকজনের সঙ্গে বচসা ও সংঘর্ষ বাধে। অভিযোগ, সেই সময় রাজা দত্তের কাছে থাকা আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে তাকেই লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় প্রতিপক্ষের দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর,একটি গ্যারাজের ধারে রাজার দেহ পড়ে থাকতে দেখা যায়। গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।
জানা গিয়েছে রাজার বাড়ি বিরাটিতে। ঘটনায় তাঁর আরও দুই সঙ্গীও জখম হয়েছেন বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
(Raja Dutta Shot Dead) ঘটনার পরই তদন্তে নামে দমদম থানার পুলিশ। ইতিমধ্যে পাঁচজনকে আটক করে ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে এই হামলা, তার নেপথ্যে পুরনো শত্রুতা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তাও তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।
শঙ্করপুরে নিখোঁজ ট্রলার উদ্ধার, মিলল ৫ মৎস্যজীবীর দেহ; এখনও নিখোঁজ ১০
এদিকে, ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার বাসিন্দা কার্তিক দাসের অভিযোগ, রাজা দত্ত-সহ একাধিক দুষ্কৃতীর দৌরাত্ম্যে দীর্ঘদিন ধরেই অতিষ্ঠ ছিলেন তাঁরা। তাঁর দাবি, ওই এলাকায় প্রায় প্রতিদিনই অশান্তি, টোন-টিজিং, পথচলতি মহিলাদের উত্যক্ত করা এবং দুষ্কৃতীদের আড্ডা চলত। এলাকার নামকরা গুণ্ডা সুমনের নেতৃত্বে এইসব কার্যকলাপ চলে। যেখানে খুনের ঘটনা ঘটেছে, তার ৩০০মিটার দূরেই একটি রাজনৈতিক দলের কার্যালয় রয়েছে এবং এই এলাকাতেই অধিকাংশ গণ্ডগোলের ঘটনা ঘটে বলে অভিযোগ তাঁর। (Raja Dutta Shot Dead)
কার্তিক দাস প্রশাসনের কাছে এলাকায় নিয়মিত ও কার্যকর পুলিশ টহলের দাবি জানিয়ে বলেন, সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে চান। অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে পুলিশের আরও কড়া নজরদারি প্রয়োজন বলে মত তাঁর।

