Site icon Hindustan News Point

দুর্গাপুরে আদিবাসী কিশোরীকে ‘গণধর্ষণ‘, গ্রেফতার ৪; অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, বিক্ষোভ

Gang Rape

এক আদিবাসী কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার দুর্গাপুর থানার সামনে বিক্ষোভ দেখায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি (AIDWA)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর থানার কমলপুর এলাকায় চলা একটি মেলায় ঘুরতে গিয়েছিলেন ওই কিশোরী। অভিযোগ, (Gang Rape) বুধবার রাতে তাকে একা পেয়ে চার যুবক জোর করে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তার উপর যৌন নির্যাতন চালায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিবারের সদস্যরা দ্রুত দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন। পরে কিশোরীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার চিকিৎসা চলছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। (Gang Rape) তদন্তের পরিপ্রেক্ষিতে অজয় সোরেন, লক্ষ্মণ রবীন বাস্কে, বুধন টুডু এবং রাজু মান্ডিকে গ্রেপতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত চারজনই নির্যাতিতার প্রতিবেশী।

(Gang Rape) বৃহস্পতিবার অভিযুক্তদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত তাদের ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে, এই (Gang Rape) ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা দুর্গাপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং একটি ডেপুটেশন জমা দেন। সংগঠনের নেত্রী মিতা ভট্টাচার্য জানান, “তরুণীর উপর যে অন্যায় হয়েছে, তার প্রতিবাদেই আমরা পুলিশের কাছে ডেপুটেশন দিয়েছি। পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে যে, গ্রেফতার হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই, এই ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”

মহিলা সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুধু এই ঘটনার বিচারই নয়, রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা নিতে হবে।

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরে কমবে ঝড়বৃষ্টির দাপট


Exit mobile version