Site icon Hindustan News Point

Election Commission: গণনায় কোনও ফাঁক নয়, অতিরিক্ত কাউন্টিং ও পুলিশ পর্যবেক্ষেক নিয়োগ কমিশনের

Election Commission

বঙ্গে ভোট মিটেছে। মাঝে আর ২টো দিন। আগামী ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। তার আগেই নিরাপত্তা বেষ্টনী আরও মজবুত করতে চাইছে নির্বাচন কমিশন (Election Commission)। যাতে ফল ঘোষণা ঘিরে কোথায় কোনও রকম অশান্তি বা অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে। সেই কারণে গণনার দিন ইসিআই (ECI)-এর তরফে ১৬৫ জন অ্যাডিশনাল কাউন্টিং অবজারভার ও ৭৭ জন পুলিশ পর্যবেক্ষকে মোতায়েন করা হচ্ছে।

প্রতিটি গণনা কেন্দ্রে এই ৬৫ জন অ্যাডিশনাল কাউন্টিং অবজারভার ও ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক মোতায়েন থাকবে। যারা নিরাপত্তা দেওয়ার পাশাপাশি কাউন্টিং সেন্টারের চারপাশে নজরদারি চালাবে।

গণনা কেন্দ্রে উপস্থিত সকলেই যাতে ভয়মুক্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে গণনার কাজ চালিয়ে যেতে পারেন তা ভেবে নির্বাচন কমিশনের তরফে এমন আটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভোট গণনাকেন্দ্রে বাইরে থেকে আসা কোনও ব্যক্তি যাতে গণনা কক্ষের ভিতরে না ঢুকতে পারে নির্বাচন কমিশনের নির্দেশমতো পুলিশ অবজারভার তা নজরদারি চালাবে।

তবে, পুলিশ পর্যবেক্ষক ভোট গণনার দিন কোনও অবস্থাতেই গণনাকক্ষে প্রবেশ করতে পারবেন না। গণনাকর্মী, প্রার্থী এবং তাদের এজেন্টদের পরিচয়পত্র প্রথমে রিটার্নিং অফিসারের (RO) কাছে নথিভুক্ত রাখতে হবে। শুধু তাই নয়, কিউআর কোড-ভিত্তিক ফটো আইডির নথিভুক্ত থাকতে হবে। তবেই গণনাকেন্দ্রে প্রার্থী ও এজেন্টদের ঢোকার অনুমতি মিলবে।

গণনা পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসার ব্যতীত কোনও ব্যক্তি গণনাকেন্দ্রের (Election Commission) ভিতর মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। প্রতিটি টেবিলে নিযুক্ত মাইক্রো-অবজারভাররা প্রতিটি রাউন্ডের শেষে ক্রস-ভেরিফিকেশনের জন্য সিইউ ডিসপ্লে থেকে ফলাফল লিখে নিতে পারবেন এবং সেইগুলো কাউন্টিং অবজারভারের কাছে পাঠাতে হবে।

আরও নির্দেশ দেওয়া হয়েছে যে, গণনা পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসার ব্যতীত অন্য কোনও ব্যক্তি গণনা হলের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। কন্ট্রোল ইউনিটগুলো থেকে প্রাপ্ত গণনার ফলাফল ফর্ম ১৭সি গণনা পর্যবেক্ষকের উপস্থিতিতে মিলিয়ে নিতে পারবেন। এজেন্টরা চাইলে এই প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করা হবে।

তাছাড়া ইতিমধ্যেই ইভিএম নিয়ে নানা অভিযোগ উঠতে শুরু করেছে। এই সার্বিক পরিস্থিতির উপর নজর রাখতে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আর তার মধ্যেই এবার এল মুচলেকার নির্দেশ। তাতেই ভয় পেয়ে গিয়েছেন গণনার সঙ্গে যুক্ত কর্মীরা। কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, কাউন্টিং সুপারভাইজার বা যাঁরা কম্পাইলেশন করবেন তাঁদের সবাইকে গণনা শুরুর আগে দিতে হবে মুচলেকা।


Exit mobile version