Site icon Hindustan News Point

Election Commission: আলোচনায় দক্ষিণ ২৪ পরগনা, ৭৭টা বুথে ফের পুনর্নির্বাচনের ইঙ্গিত কমিশনের

Election Commission

দ্বিতীয় দফার ভোট মিটতেই দক্ষিণ ২৪ পরগনার একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি ঘিরে জোর রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। (Election Commission) কমিশন সূত্রে খবর, জেলার মোট ৭৭টি বুথে ফের ভোটগ্রহণের দাবি জমা পড়েছে। বৃহস্পতিবার এই নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। ওই বৈঠকেই চূড়ান্ত হতে পারে কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে। সব কিছু ঠিক থাকলে আগামী ১ মে পুনর্নির্বাচনের নির্দেশ জারি করতে পারে কমিশন।

সূত্রের খবর, বুধবার সন্ধ্যা পর্যন্ত মোট ৭৭টি অভিযোগ বা দাবি জমা পড়েছে কমিশনের কাছে। যার মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ফলতা বিধানসভা কেন্দ্র থেকে। শুধু ফলতাতেই ৩২টি বুথ নিয়ে অভিযোগ জমা পড়েছে। এরপর রয়েছে ডায়মন্ডহারবারে ২৯টি, মগরাহাটে ১৩টি এবং বজবজে ৩টি বুথ।

ভোটের দিন থেকেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় উত্তেজনা, বিক্ষোভ, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বচসা, বুথের বাইরে অশান্তি ও ভোটারদের অভিযোগ সামনে আসে। বিরোধীদের দাবি, একাধিক বুথে ভোটপ্রক্রিয়া স্বাভাবিক ছিল না। কোথাও ইভিএমে টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কোথাও আবার ইভিএমে আতর লাগানো হয়েছে বলে দাবি। এমনকি কয়েকটি বুথে সিসিটিভি ক্যামেরার উপর রুমাল চাপা দেওয়ার অভিযোগও জমা পড়েছে কমিশনের কাছে।

যদিও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে এখনও পর্যন্ত সরকারি ভাবে পুনর্নির্বাচনের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে কমিশন (Election Commission) সূত্রে ইঙ্গিত, অভিযোগগুলিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। অধিকাংশ অভিযোগই জমা পড়েছে বিজেপির তরফে। বিরোধীদের দাবি, বেশ কিছু বুথে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হয়েছে এবং বহু জায়গায় ভোটের পরিবেশ ছিল উত্তপ্ত।

এখন নজর কমিশনের বৈঠকের দিকে। আদৌ সব অভিযোগ খতিয়ে দেখে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয় কি না, সেটাই দেখার। দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক মহলেও এই সিদ্ধান্ত ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। (Election Commission)

Meghalaya Honeymoon Murder: ‘টাইপিং’ ভুলে জামিন পেলেন সোনম রঘুবংশী, পুলিশের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন: Election Commission: আলোচনায় দক্ষিণ ২৪ পরগনা, ৭৭টা বুথে ফের পুনর্নির্বাচনের ইঙ্গিত কমিশনের
Exit mobile version